হোম > বিশ্ব

জি-৭ বিরোধী বিক্ষোভে উত্তাল জেনেভা, মোতায়েন ৭ হাজারের বেশি নিরাপত্তাকর্মী

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

ফ্রান্সের এভিয়ান-লে-বেন শহরে অনুষ্ঠিতব্য জি-৭ সম্মেলনকে কেন্দ্র করে রোববার সুইজারল্যান্ডের জেনেভায় হাজারো বিক্ষোভকারী সমবেত হয়ে জি-৭ বিরোধী মিছিলে অংশ নেন। এ সময় পুরো শহরজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।

স্থানীয় সময় দুপুর ২টা থেকে বিক্ষোভকারীরা পার্ক মন রেপোতে জড়ো হতে শুরু করেন। পরে বিকেল ৩টার দিকে ‘নো জি-৭’ জোটের ব্যানারে তারা প্লাস দে নাসিওঁর উদ্দেশ্যে পদযাত্রা শুরু করেন। জোটটি জি-৭ভুক্ত দেশগুলোর রাজনৈতিক, অর্থনৈতিক ও পররাষ্ট্রনীতির বিরোধিতা করে আসছে।

জেনেভা কর্তৃপক্ষ ধারণা করেছিল, বিক্ষোভে প্রায় ৫০ হাজার মানুষ অংশ নিতে পারে।

সম্মেলন উপলক্ষে এ অঞ্চলে সাম্প্রতিক বছরগুলোর অন্যতম বৃহৎ নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। জেনেভা পুলিশের তথ্য অনুযায়ী, পুরো সম্মেলনকালীন সময়ে ৭ হাজার ৪০০ জনের বেশি নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে। এর মধ্যে ক্যান্টনাল পুলিশ, সুইজারল্যান্ডের বিভিন্ন অঞ্চলের অতিরিক্ত পুলিশ সদস্য এবং প্রায় ৪ হাজার সেনাসদস্য রয়েছেন।

সীমান্তবর্তী নিরাপত্তা সমন্বয় জোরদারে শনিবার ফরাসি নিরাপত্তা বাহিনীর সদস্যরাও জেনেভায় পৌঁছান।

ভারী নিরাপত্তা ব্যবস্থার মধ্যেও বিকেল পর্যন্ত বিক্ষোভ শান্তিপূর্ণ ছিল। কোনো সংঘর্ষ বা পুলিশি হস্তক্ষেপের খবর পাওয়া যায়নি।

বিক্ষোভকারীরা “তোমার শত্রুরা নৌকায় আসে না, তারা ব্যক্তিগত জেটে আসে—নো জি-৭”, “ফ্যাসিবাদকে না বলুন”, “সাম্রাজ্যবাদকে না বলুন”, “শরণার্থীদের স্বাগতম, সাম্রাজ্যবাদীদের বিদায়” এবং “ন্যায়বিচার, সমতা, সংহতি ও শান্তির জন্য জি-৭-এর বিরুদ্ধে” লেখা ব্যানার বহন করেন।

এ সময় তারা জি-৭-কে “সাম্রাজ্যবাদী জোট” আখ্যা দিয়ে বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষোভে অংশগ্রহণকারীদের অনেকের হাতে ফিলিস্তিনি পতাকা দেখা যায়। তারা “নদী থেকে সাগর পর্যন্ত, ফিলিস্তিন স্বাধীন হবে” এবং “ফ্রি প্যালেস্টাইন” স্লোগানও দেন।

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিকে ‘বিজয়’ হিসেবে তুলে ধরছে তেহরানের গণমাধ্যম

পর্যবেক্ষণের পর চূড়ান্ত চুক্তি নিয়ে ৬০ দিনের মধ্যে আলোচনা: ইরান

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সম্পন্নের দাবি শাহবাজ শরিফের

‘চুক্তি সম্পূর্ণ হয়েছে’, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

শূন্য ঘণ্টা এসে গেছে, লাঞ্চারগুলো প্রস্তুত

ইসরাইলের হামলায় কয়েক ঘণ্টা পিছিয়েছে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি: ট্রাম্প

লেবাননে ইসরাইলি হামলায় নিহত ৩, মৃতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৭৮৩

ইরানের সঙ্গে চুক্তি করতে এখনো আশাবাদী ট্রাম্প

বৈরুতে ইসরাইলের হামলা করা উচিত হয়নি: ট্রাম্প

ইসরাইলের কারাগারে ফিলিস্তিনি বন্দির মৃত্যু