হোম > বিশ্ব

গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে একজনের মৃত্যুদণ্ড কার্যকর

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত

ইসরাইলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। আজ (সোমবার) ইরানের বিচার বিভাগীয় সংবাদমাধ্যম মিজান একথা জানিয়েছে। ইরানি কর্তৃপক্ষ বলছে, ওই ব্যক্তি ইসরাইলের গুরুত্বপূর্ণ গুপ্তচরদের একজন ছিলেন। খবর মিডল ইস্ট আইয়ের।

সংবাদমাধ্যম মিজানের বরাত দিয়ে মিডল ইস্ট আই জানায়, সোমবার বাহমান চৌবি-আসল নামে একজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

তার বিরুদ্ধে ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের কর্মকর্তাদের সাথে বৈঠকের অভিযোগ আনা হয়। বাহমান ইরানের সংবেদনশীল টেলিযোগাযোগ প্রকল্প এবং ইলেকট্রনিক সরঞ্জাম আমদানির বিষয়ে মোসাদকে তথ্য সরবরাহ করতেন।

প্রতিবেদনে বলা হয়, ‘মোসাদের মূল লক্ষ্য ছিল ইরানের সরকারি প্রতিষ্ঠানের ডাটাবেস সংগ্রহ করা এবং ইরানের ডেটা সেন্টারে ঢোকা। পাশাপাশি তারা ইলেকট্রনিক সরঞ্জাম আমদানির রুট তদন্তসহ অন্যান্য গৌণ লক্ষ্যগুলোও অনুসরণ করেছিল।’

ইসরাইলের মোসাদ গোয়েন্দা সংস্থার সাথে সম্পর্ক এবং দেশে তাদের কার্যক্রম পরিচালনার জন্য দায়ী অনেক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে ইরান।

গত জুন মাসে ইসরাইলের সঙ্গে যুদ্ধের পর থেকে ইরান গুপ্তচরবৃত্তির অভিযোগে নয়জনকে ফাঁসি দিয়েছে।

ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞাসহ জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহালের একদিন পর এই ঘটনা ঘটল।

আরএ

আইজেনকোটের সঙ্গে জাতীয় ঐক্যের সরকার গঠন করতে চান নেতানিয়াহু

গাজায় চরম প্রতিকূলতার মধ্যেও কোরআন হিফজ করায় সংবর্ধিত ১০০০ হাফেজ-হাফেজা

জনগণের জীবন-জীবিকার সুরক্ষাই এখন ইরানের মূল লড়াই: গালিবাফ

পরীক্ষায় এআই ব্যবহার করে সর্বোচ্চ নম্বর, পুলিশি জেরায় স্বীকারোক্তি

নোবেলজয়ী হয়েও যে কারণে বৈষম্যের শিকার ‘মুসলিম’ পদার্থবিজ্ঞানী

প্রযুক্তি প্রতিষ্ঠান মেটাকে ৮৮৭ মিলিয়ন ডলার জরিমানা ইতালির

ডিজিটাল অর্থনীতি চুক্তি সই আসিয়ানভুক্ত দেশগুলোর, কার্যকর ২০২৭ সালে

জাতিসংঘে যেভাবে পরবর্তী মহাসচিব নির্বাচিত হবেন

বিচারকদের ক্ষমতা কমাতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ট্রাম্প

তেল পাচারের অভিযোগে ইরাকের ৯ নিরাপত্তা কর্মকর্তা বরখাস্ত