হোম > বিশ্ব

বাহরাইনে মার্কিন বিমানঘাঁটি ধ্বংসের দাবি ইরানের

আমার দেশ অনলাইন

বাহরাইনে একটি মার্কিন বিমানঘাঁটির প্রধান কমান্ড সদর দপ্তর ইরানের হামলায় ধ্বংস হওয়ার খবর পাওয়া গেছে। ইরানের রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) ঘনিষ্ঠ ফারস সংবাদ সংস্থার প্রকাশিত ভিডিওতে একের পর এক রকেট বিস্ফোরণের দৃশ্য দেখা গেছে।

ফারস এর প্রতিবেদনে বলা হয়েছে, আইআরজিসির ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনের শেখ ঈসা অঞ্চলে একটি মার্কিন কমান্ড ও স্টাফ ভবন ধ্বংস হয়েছে এবং জ্বালানি ট্যাংকে বিস্ফোরণ ঘটেছে।

বিবিসি জানায়, এ বিষয়ে যুক্তরাষ্ট্র এখনো কোনো মন্তব্য করেনি।

এর আগে বাহরাইনে যুক্তরাষ্ট্র পরিচালিত একটি নৌঘাঁটি থেকে ধোঁয়া উড়তে দেখা যায়।

মার্কিন পররাষ্ট্র দপ্তর বাহরাইনসহ মধ্যপ্রাচ্যের আরও ১২টির মতো দেশ থেকে মার্কিন নাগরিকদের অবিলম্বে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে।

যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা ট্রাম্পের

জেডি ভ্যান্সের পাকিস্তান সফর স্থগিত

ইরানের ওপর নিষেধাজ্ঞা বাড়ানোর সিদ্ধান্ত ইইউ’র

উপসাগরীয় দেশগুলোর প্রতিরক্ষা কৌশলে বড় পরিবর্তন

মিত্র আমিরাতকে ডলার সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

ইরানি হামলার নিন্দা জানালো আরব লীগ

নতি স্বীকার নয়, যুদ্ধের জন্য প্রস্তুত ইরান

ইরানের পারমাণবিক স্থাপনা সম্পূর্ণ ধ্বংস করে দেওয়ার দাবি ট্রাম্পের

চুক্তি না হলে হামলার জন্য পুরোদমে প্রস্তুত মার্কিন বাহিনী: ট্রাম্প

যুদ্ধের প্রভাব মোকাবিলায় আফ্রিকার সঙ্গে কাজ করতে চায় চীন