হোম > বিশ্ব

ফিলিস্তিনে ইসরাইলের দখলদারিত্ব অবসানে জাতিসংঘে প্রস্তাব পাস

আতিকুর রহমান নগরী

ছবি: টিআরটি ওয়ার্ল্ড

ফিলিস্তিনি ভূখণ্ডে ১৯৬৭ সালের ইসরাইলি দখলদারিত্ব অবসানের আহ্বান জানিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে একটি প্রস্তাব পাস হয়েছে। মঙ্গলবার সাধারণ পরিষদে ‘ফিলিস্তিন প্রশ্নের শান্তিপূর্ণ নিষ্পত্তি’ সংক্রান্ত এই প্রস্তাব পাস হয়। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

জিবুতি, জর্ডান, মৌরিতানিয়া, কাতার, সেনেগাল ও ফিলিস্তিন খসড়া প্রস্তাবটি উত্থাপণ করে। প্রস্তাবের পক্ষে ১৫১টি, বিপক্ষে ১১টি এবং ভোটদানে বিরত ছিল ১১টি দেশ।

প্রস্তাবে ফিলিস্তিনের প্রশ্নে জাতিসংঘের দায়িত্বের কথা পুনর্ব্যক্ত করা হয়। এতে ১৯৬৭ সালের ইসরাইলি দখলদারিত্বের অবসান এবং দ্বি-রাষ্ট্রীয় সমাধানকে সমর্থন করার আহ্বান জানিয়েছে। পাশাপাশি ইসরাইলকে বসতি স্থাপন কার্যক্রম বন্ধ করে আন্তর্জাতিক আইন মেনে চলার দাবি জানানো হয়।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরাইল ৭০ হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু।

একই সময়ে, ইসরাইল অধিকৃত পশ্চিম তীরে কমপক্ষে এক হাজার ৮৫ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে। আটক করেছে আরো হাজার হাজার ফিলিস্তিনি।

আরএ

ভেনেজুয়েলায় শিগগিরই সহায়তা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র: রুবিও

পরকীয়া নিয়ে বিল গেটসকে ব্লাকমেইল করতে চেয়েছিল এপস্টাইন

লেবাননে ইসরাইলি সেনা নিহত

ইরান চুক্তি নিয়ে সমর্থন আদায়ে বাহরাইনে রুবিও

ইরান এখন ‘শক্তিশালী ও মর্যাদাপূর্ণ রাষ্ট্র’ হিসেবে স্বীকৃত: পেজেশকিয়ান

ন্যাটো মহাসচিবের সঙ্গে ট্রাম্পের বৈঠক, যুদ্ধ নিয়ে ইউরোপের সমালোচনা

১৯৪০ সালের পর ক্যালিফোর্নিয়ায় সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

তুরস্কের কাছে এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রি নিয়ে যা বলছে যুক্তরাষ্ট্র

‘আমাদের একে অপরকে প্রয়োজন’

ট্রিলিয়নিয়ারের মর্যাদা হারালেন ইলন মাস্ক