হোম > বিশ্ব

যুক্তরাষ্ট্রের আগ্রাসন বন্ধ থাকলে পাল্টা হামলা করবে না ইরান

তেহরানের বার্তা

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র হামলা বন্ধ রাখলে ইরানও সামরিক অভিযান স্থগিত রাখবে। বার্তা সংস্থা রয়টার্সকে এ কথা জানিয়েছেন ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। গত ১৩ দিন ধরে চলা যুক্তরাষ্ট্রের বিমান হামলার পর শুক্রবার রাতে অভিযান সাময়িকভাবে স্থগিত করা হয়। এরপর থেকে কোনো পক্ষই নতুন কোনো হামলা চালায়নি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন জানিয়েছে, কূটনৈতিক প্রচেষ্টার সুযোগ করে দিতেই হামলায় বিরতি দেওয়া হয়েছে। তবে মার্কিন সামরিক কর্মকর্তারা সতর্ক করেছেন, দীর্ঘদিনের অভিযানে পূর্বনির্ধারিত লক্ষ্যবস্তু প্রায় শেষ হয়ে এসেছে এবং অস্ত্রভান্ডারের ওপরও চাপ তৈরি হয়েছে।

অন্যদিকে, ইরানের ওই কর্মকর্তা বলেছেন, তেহরান এই বিরতিকে স্থায়ী পরিবর্তন হিসেবে দেখছে না। তাদের মতে, এটি কৌশলগত বিরতি হতে পারে এবং যুক্তরাষ্ট্রের প্রতি ইরানের আস্থা এখনো সীমিত।

হরমুজ প্রণালিকে কেন্দ্র করে দুই দেশের সাম্প্রতিক উত্তেজনা আঞ্চলিক নিরাপত্তা ও বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে নতুন উদ্বেগ সৃষ্টি করেছে। তবে হামলা বন্ধ থাকায় কূটনৈতিক সমাধানের সম্ভাবনা তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে।

সূত্র: রয়টার্স

আরএ

জাপানের সাবেক প্রধানমন্ত্রী ইয়াসুও ফুকুদা মারা গেছেন

ব্রহ্মপুত্রে বিশ্বের বৃহত্তম বাঁধ নির্মাণে চীন, তীব্র বন্যার ঝুঁকিতে বাংলাদেশ-ভারত

পুতিনের সঙ্গে বৈঠক করতে রাশিয়া যাচ্ছেন শাহবাজ শরিফ

‘পানি’ ও ‘আম্মা’ বলা যাবে না, শুভেন্দুর হুঁশিয়ারি

মুসলিম প্রার্থীকে ট্রাম্পের কটাক্ষ, বললেন জাতীয় নিরাপত্তার জন্য হুমকি

ইরানে কেমন আছেন ইহুদিরা

তেহরানে বৈঠকে ইরান ও মক্কা চুক্তিভুক্ত দেশগুলোর প্রতিনিধিরা

সরবরাহ সংকটের শঙ্কা, সিঙ্গাপুরে অপরিশোধিত তেল মজুত করবে সৌদি আরামকো

ইহুদিদের স্কুলে সসম্মানে ঝুলছে খামেনির ছবি

তাঁবুতে আগুন দিল ইসরাইল, খোলা আকাশের নিচে ৮০০ ফিলিস্তিনি