হোম > বিশ্ব

বিশ্ববাজারে কমল তেলের দাম

আল-জাজিরা

ফাইল ছবি

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার ঘোষণা আসতে পারে। এর বিস্তারিত জানার অপেক্ষায় রয়েছেন বিনিয়োগকারীরা। এর মধ্যে এশিয়ার বাজারে সোমবার সকালে লেনদেন শুরুর পর তেলের দাম কমেছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ব্রেন্ট অপরিশোধিত তেলের ফিউচার দর ১ শতাংশের বেশি কমে ব্যারেলপ্রতি ৯৩ দশমিক ৪৫ ডলারে নেমেছে। যুক্তরাষ্ট্রের তেলের ফিউচার দরও ১ শতাংশের বেশি কমে ব্যারেলপ্রতি ৮৬ দশমিক ১৪ ডলারে দাঁড়িয়েছে।

যুক্তরাষ্ট্রের ট্রেজারি মন্ত্রী স্কট ব্যাসেন্ট এর আগে বলেছিলেন, ইরানের জন্য একটি ‘অর্থনৈতিক ডি-ডে’ আসছে। ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা ঘোষণার বিষয়ে সোমবার বিকেলে সংবাদ সম্মেলন করার কথা রয়েছে তার।

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার আওতা ও ধরন কী হবে, তা এখনো পুরোপুরি স্পষ্ট নয়। তবে ওয়াশিংটনের ঘোষণার অপেক্ষায় বাজারের বিনিয়োগকারীরা নজর রাখছেন।

নতুন নিষেধাজ্ঞা ইরানের তেল রপ্তানি ও আন্তর্জাতিক বাজারে সরবরাহের ওপর কী প্রভাব ফেলবে, সেটিও তেলের বাজারের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

এএম

মানববিহীন চন্দ্রাভিযান উৎক্ষেপণ পিছিয়ে দিয়েছে চীন

মক্কা প্রতিরক্ষা জোটে ইরানকে যোগ দেওয়ার আমন্ত্রণ

মধ্যপ্রাচ্যে কম খরচে ইন্টারসেপ্টর তৈরি করছে যুক্তরাষ্ট্র

এক টুকরো স্বর্ণ বদলে দিল কেনিয়ার গ্রামের চিত্র

মধ্যবর্তী নির্বাচনের পর জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন ট্রাম্প

ইরানের হুমকির পর ক্রিট দ্বীপে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র সরাল গ্রিস

গিনিতে আবর্জনার স্তূপ ধসে ৩০ জনের প্রাণহানি

গাজায় বাস্তুচ্যুতদের তাঁবুতে ইসরাইলি হামলা, দুই ভাই নিহত

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে নেই চীন-রাশিয়া

ইরানকে চাপে ফেলতে মিত্রদের ওপর নির্ভর করছে যুক্তরাষ্ট্র