হোম > বিশ্ব

ইসরাইলিদের হাত থেকে মুক্তি পেলেন পাকিস্তানি জামায়াত নেতা

আতিকুর রহমান নগরী

ইসরাইলি সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার হওয়া পাকিস্তান জামায়াতে ইসলামীর সাবেক সিনেটর মুশতাক আহমদ খান জর্ডানের রাজধানী আম্মানে পাকিস্তান দূতাবাসে নিরাপদে পৌঁছেছেন। মঙ্গলবার আরব নিউজ এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জানিয়েছেন, মুশতাক আহমদ খান আম্মানে পাকিস্তান দূতাবাসে নিরাপদে পৌঁছেছেন। সেই সঙ্গে তিনি ভালো আছেন।

মুশতাক আহমদ ৪৫টি জাহাজের গ্লোবাল সুমুদ ফ্লোটিলাতে পাকিস্তানি প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন। দলে বিভিন্ন দেশের কর্মী ও রাজনীতিবিদদের পাশাপাশি জলবায়ু আন্দোলনের কর্মী গ্রেটা থুনবার্গও ছিলেন। তবে ফ্লোটিলা গাজার কাছাকাছি পৌঁছলে ইসরাইলি বাহিনী সেটি আটক করে এবং কর্মীদের গ্রেপ্তার করে পরে বহিষ্কার করে দেয়।

মুশতাক নিজের এক্স অ্যাকাউন্টে পোস্ট করা এক ভিডিও বার্তায় জানান, ‘ইসরাইলি অবরোধের বিরুদ্ধে আমাদের লড়াই শেষ হয়নি। আমি আমার ১৫০ জন সহযাত্রীসহ জর্ডানে পৌঁছেছি এবং অবশেষে ইসরাইলি বন্দিদশা থেকে মুক্ত হয়েছি।

মুশতাক জানান, আমাদের হাত পেছন দিকে বাঁধা ছিল, পায়ে শিকল পরানো ছিল, চোখে কাপড় বেঁধে দেওয়া হয়েছিল। আমাদের ওপর কুকুর ছেড়ে দেওয়া হয়, বন্দুক তাক করা হয় এবং নৃশংসভাবে নির্যাতন করা হয়।

কৃষ্ণসাগরে ড্রোন হামলায় ২ বাণিজ্যিক জাহাজে আগুন

জেলেনস্কিকে ডনবাসের বিনিময়ে ন্যাটো সদস্যপদের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রে আজও বাতিল ৪ হাজার ফ্লাইট, বিমানবন্দরে অপেক্ষায় যাত্রীরা

আলাস্কার গভর্নর নির্বাচিত ৩৭ বছরের জোনাথন, ২৮ বছর পর ডেমোক্র্যাটদের জয়

পেটের ক্ষুধায় কুকুরের মাংস ভক্ষণ ভারতীয় যুবকের

গাজায় বন্যায় ৪৬ হাজার পরিবার ক্ষতিগ্রস্ত, জরুরি ত্রাণ প্রবেশের দাবি ইইউর

২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ওকাসিও-কর্টেজকে প্রার্থী করার আহ্বান

ইউক্রেন যুদ্ধে অর্থের জোগান ইউরোপের, ইরান সংকটে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাড়ছে দূরত্ব

বাহরাইনে ইরানের ড্রোন হামলায় মার্কিন রাডার ধ্বংস

সোনিয়া গান্ধীকে নিয়ে আপত্তিকর মন্তব্য, কঙ্গনা রানাউতের বিরুদ্ধে মামলা