হোম > বিশ্ব

স্টারমারকে কেউ চ্যালেঞ্জ না করলে আমিই করব: ব্রিটিশ এমপি

আমার দেশ অনলাইন

ছবি: বিবিসি

যুক্তরাজ্যের লেবার পার্টির পার্লামেন্টে সদস্য ক্যাথরিন ওয়েস্ট বলেছেন, সোমবারের মধ্যে যদি মন্ত্রিসভার কোনো সদস্য দলীয় নেতা হিসেবে কিয়ার স্টারমারকে চ্যালেঞ্জ না করেন, তাহলে তিনি নিজেই নেতৃত্বের জন্য প্রতিযোগিতা শুরু করবেন। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

তার মতে, মন্ত্রিসভার পুনর্গঠন ও স্টারমারের সেরা বিকল্পকে সামনে আনা প্রয়োজন।

লেবার পার্টির জন্য বিপর্যয়কর নির্বাচনি ফলাফলের পর ওয়েস্ট বলেন, সোমবারের মধ্যে যদি কেউ নেতৃত্ব নিতে আগ্রহ প্রকাশ না করেন, তাহলে তিনিই সমর্থন জোগার করতে কাজ শুরু করবেন। নেতৃত্ব পেতে হলে তাকে লেবার এমপিদের ২০ শতাংশ অর্থাৎ, ৮১ জনের সমর্থন পেতে হবে।

ওয়েস্ট বলেন, বর্তমানে ১০ জন এমপি নেতৃত্বের জন্য তাকে সমর্থন করতে প্রস্তুত আছেন। প্রতিযোগিতা শুরু করলে আরো অনেকেই এগিয়ে আসবেন বলে তার বিশ্বাস।

সূত্র: বিবিসি

আরএ

ইউরোপীয় দুই আইনপ্রণেতাকে দেশে ঢুকতে দিল না ইসরাইল

সিরিয়ার আসাদপন্থি ‘ব্যারেল বোমা মুফতি’ খ্যাত হাসুনের যাবজ্জীবন কারাদণ্ড

যুদ্ধবিরতির মাঝেই গাজায় হামাস যোদ্ধাকে হত্যার দাবি ইসরাইলের

২০ বছর আগে পদাবনতি, গ্রহের মর্যাদা আবার কি ফিরে পাবে প্লুটো

‘বিশ্বাসঘাতকতা’ করেছে বিজেপি সরকার, ফের রাস্তায় নামার ঘোষণা ককরোচদের

৪৫ ট্যাংকারকে কালো তালিকাভুক্ত করল ইরান

ইউক্রেনকে ৬১০ কোটি ইউরোর নতুন প্রতিরক্ষা সহায়তা অনুমোদন ইইউর

ইরানভীতিকে কাজে লাগিয়ে আরব দেশগুলোর কোষাগার খালি করছে আমেরিকা

আগ্রাসী শর্তের ভিত্তিতে যুদ্ধের সমাপ্তি হতে দেবে না ইরান

অভ্যন্তরীণ দ্বন্দ্বে পতনের দ্বারপ্রান্তে ইসরাইল: সাবেক জেনারেল