হোম > বিশ্ব

গাজায় ৫৯১ বার যুদ্ধবিরতি লঙ্ঘন ইসরাইলের

আতিকুর রহমান নগরী

ছবি: বার্তা সংস্থা আনাদোলু

প্রায় প্রতিদিনই গাজায় যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করছে ইসরাইল। চুক্তি কার্যকরের পর থেকে এ পর্যন্ত গাজায় ৫৯১ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে তেলআবিব। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এবং গণমাধ্যম কার্যালয় জানিয়েছে, যুদ্ধবিরতির পর প্রথম ৫০ দিনে ইসরাইলের হামলায় ৩৫৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অনেকে। খবর জিও নিউজের।

গত ১০ অক্টোবর ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়। গাজার সরকারি গণমাধ্যম কার্যালয় জানায়, বিমান হামলা, গোলা ও গুলিবর্ষণ চালিয়ে যাচ্ছে ইসরাইল। বেসামরিক নাগরিকদের ওপর ১৬৪ বার গুলি চালানো হয়েছে। এছাড়া ‘হলুদ রেখার’ বাইরের আবাসিক এলাকায় ২৫ বার অভিযান চালানো হয়েছে। বোমাবর্ষণ ও গোলাবর্ষণের ঘটনা ঘটেছে ২৮০ বার। বাড়িঘর ও সম্পত্তি ধ্বংস করা হয়েছে ১১৮ বার।

গণমাধ্যম কার্যালয় আরো জানায়, গত মাসে ৩৫ জন ফিলিস্তিনিকে গ্রেপ্তার করা হয়েছে। কিছু এলাকায় এখনো মানবিক সহায়তা বন্ধ রয়েছে। হামলায় হাজা উপত্যকার কিছু অংশে রাস্তাঘাট এবং অবকাঠামোর ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরএ

শান্তিচুক্তির পরও থামেনি টাইগ্রের লড়াই, পুরোনো শত্রুদের নতুন জোট

শত্রুপক্ষের ৩৭০ যুদ্ধবিমানে আঘাত হানার দাবি ইরানের

হুমকি পেলেই আগাম অভিযান চালাবে ইরান

ট্রাম্পের নিশানায় ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’, কেন এত গুরুত্বপূর্ণ

ইরানকে চাপে ফেলেও লক্ষ্য পূরণে ব্যর্থ হচ্ছেন ট্রাম্প

গাজা অভিমুখে ফের ফ্রিডম ফ্লোটিলার যাত্রা শুরু

গাজায় তিন বছরে নিহত ৭৩৪৭০, আহত ১৭৪৫৪০

মাত্র ১৫ মিনিটেই মার্কিন হামলার জবাব দিয়েছে ইরান: জেনারেল আকরামিনিয়া

বলিভিয়ায় সামরিক স্থাপনায় বিস্ফোরণ, নিহত অন্তত ১৫

তুরস্কের বিনিয়োগ ব্যাংক ও দুই সহযোগী প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা