হোম > বিশ্ব

বিভিন্ন দেশে ইসরাইলবিরোধী বিক্ষোভ

গাজাগামী ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় হামলা

আতিকুর রহমান নগরী

গাজাগামী ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় হামলা ও স্বেচ্ছাসেবকসহ বেশ কয়েকটি জাহাজ জব্দের ঘটনার পর বিশ্বজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছেন ইউরোপীয় পার্লামেন্ট সদস্য এমা ফোরো। দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এতথ্য জানিয়েছে।

বুধবার রাতে সুমুদ ফ্লোটিলায় হামলা করা হয়। ফরাসি নাগরিক ফোরো নিজেও গাজাগামী ফ্লোটিলায় স্বেচ্ছাসেবক হিসেবে ছিলেন। তাকেও আটক করা হয়েছে। ফ্লোটিলা ও গ্রেটা থানবার্গসহ কর্মীদের আটকের পর বিক্ষোভ করেছে স্পেন, ইতালি, জার্মানি, তুরস্ক ও গ্রিসসহ বহু দেশে। আর্জেন্টিনা, মেক্সিকো ও কলম্বিয়ায় মানুষও রাস্তায় নেমেছেন।

ফিলিস্তিনের গাজাগামী ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় ইসরাইলি হামলা ও স্বেচ্ছাসেবকসহ বেশ কয়েকটি জাহাজ জব্দের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে তুরস্ক। সেই সঙ্গে আটক স্বেচ্ছাসেবকদের অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছে দেশটি। ইসরাইলি অভিযানের প্রতিক্রিয়ায় ইতালি জুড়ে স্বতঃস্ফূর্ত প্রতিবাদ ছড়িয়ে পড়েছে।

লন্ডনে বিক্ষোভ

গত মাসে ইতালিতে ফ্লোটির সমর্থনে সাধারণ ধর্মঘট অনুষ্ঠিত হয়, দেশটির বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ গ্লোবাল সুমুদ ফ্লোটিকে সমর্থন করতে সমবেত হয়, যেখানে প্রায় ৫০০ জন সংসদ সদস্য, আইনজীবী এবং গ্রেটা থানবার্গ সহ কর্মীদের বহনকারী ৪০ টিরও বেশি বেসামরিক জাহাজ রয়েছে।

বিশ্বজুড়ে বিক্ষোভের ডাক দেন ইউরোপীয় পার্লামেন্ট সদস্য এমা ফোরো

দ্য গার্ডিয়ান জানিয়েছে, ব্রাসেল, অ্যাথেন্স, বুয়েনস আইরেস এবং বার্লিনেও বিক্ষোভ হয়েছে।অন্যদিকে স্প্যানিশ সরকার ইসরায়েলকে কর্মীদের নিরাপত্তা এবং অধিকার রক্ষার আহ্বান জানিয়েছে।

মাদ্রিদের গ্রান ভিয়া রাস্তা অবরোধ করে ফিলিস্তিনিপন্থী বিক্ষোভকারীরা

ফিলিস্তিনি-পন্থী বিক্ষোভকারীরা মিলান, তুরিন এবং জেনোয়ায় বিক্ষোভ মিছিল করেছে। নেপলস এবং পিসায় বিক্ষোভকারীরা স্টেশন প্ল্যাটফর্মগুলি কিছুক্ষণের জন্য দখল করে নেয় এবং ট্রেন অবরোধ করে। হাজার হাজার মানুষ বোলোনিয়ায় ব্যানার বহন করে জড়ো হয়।

গাজায় তিন বছরে নিহত ৭৩৪৭০, আহত ১৭৪৫৪০

মাত্র ১৫ মিনিটেই মার্কিন হামলার জবাব দিয়েছে ইরান: জেনারেল আকরামিনিয়া

বলিভিয়ায় সামরিক স্থাপনায় বিস্ফোরণ, নিহত অন্তত ১৫

তুরস্কের বিনিয়োগ ব্যাংক ও দুই সহযোগী প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা

যুদ্ধ ইরানকে আরো আত্মবিশ্বাসী করেছে: মার্কিন গোয়েন্দা পর্যালোচনা

ইরান যুদ্ধের তথ্য ফাঁস, ৫০ মার্কিন সেনার ‘পলিগ্রাফ’ পরীক্ষা করল ট্রাম্প প্রশাসন

ভারতের কেরালায় সড়ক দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী নিহত

সংশোধিত নতুন বিশ্ব মানচিত্র জাতিসংঘে অনুমোদন, কী পরিবর্তন হলো

মার্কিন সুরক্ষায় হরমুজ পাড়ি দিতে জড়ো হচ্ছে এলএনজি ট্যাংকার

অবৈধ পথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের সময় ৮ বাংলাদেশি আটক