হোম > বিশ্ব

ইসরাইলের সমালোচনা মানেই ইহুদিবিদ্বেষ নয়: মার্কিন সিনেটর

আমার দেশ অনলাইন

মার্কিন সিনেটর টিম কেইন। ছবি: সংগৃহীত

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের প্রতি ইসরাইলের আচরণের সমালোচনা করায় তাকে ইহুদিবিদ্বেষী বক্তব্য হিসেবে আখ্যা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন মার্কিন সিনেটর টিম কেইন। তিনি বলেন, ইসরাইলি নীতির যৌক্তিক সমালোচনাকে ইহুদিবিদ্বেষ (অ্যান্টি-সেমিটিজম) হিসেবে আখ্যায়িত করা হচ্ছে।

কেইন জানান, অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সঙ্গে আচরণ নিয়ে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে চিঠি পাঠানো হয়েছিল। তিনি ও তার কয়েকজন সহকর্মী সেই চিঠির এমন একটি জবাব পেয়েছেন, যেখানে তাদের চিঠিকে ‘ইহুদিবিদ্বেষী বয়ানের পুনরাবৃত্তি’ বলে উল্লেখ করা হয়েছে।

তবে এ অভিযোগ প্রত্যাখ্যান করে কেইন বলেন, ‘না, এটি তা নয়। এটি তথ্য-প্রমাণের ভিত্তিতে বলা কথা। পশ্চিম তীরে আমেরিকান নাগরিকদের সঙ্গে যেভাবে আচরণ করা হচ্ছে, এটি তারই প্রতিফলন।’

গত আগস্টে কেইনসহ ডেমোক্রেটিক পার্টির ৪৪ জন সিনেটর নেতানিয়াহুকে একটি চিঠি পাঠান। এতে অধিকৃত পশ্চিম তীরে ক্রমবর্ধমান সহিংসতা বন্ধে অবিলম্বে পদক্ষেপ নেওয়া, নতুন বসতি স্থাপনের অনুমোদন বন্ধ করা এবং ফিলিস্তিনিদের সঙ্গে আচরণের ক্ষেত্রে জবাবদিহি নিশ্চিত করার দাবি জানানো হয়। এ ক্ষেত্রে মার্কিন নাগরিকদের সঙ্গে আচরণের বিষয়টিও বিশেষভাবে উল্লেখ করা হয়।

হ্যালিফ্যাক্স ইন্টারন্যাশনাল সিকিউরিটি ফোরামে বক্তব্য দিতে গিয়ে কেইন বলেন, ‘ইহুদিবিদ্বেষ ভয়াবহ একটি বিষয়। তবে কোনো কিছুকে ভুলভাবে ইহুদিবিদ্বেষ বলে আখ্যা দেওয়াও ভয়াবহ।’

সূত্র: আলজাজিরা

আরএ

মালয়েশিয়ার রাজনীতিতে আনোয়ার ইব্রাহিমের দীর্ঘ লড়াই

ইরান যুদ্ধে এআইয়ের ব্যবহার নিয়ে স্পষ্ট ব্যাখ্যা চান মার্কিন সিনেটর

মেক্সিকোয় মাদক কারবারি নেতা গ্রেপ্তারের অভিযানে নিহত ১১

বিচারপতির বদলে ওয়েইসিকে গার্ড অব অনার, কীভাবে ঘটল এমন বিভ্রান্তি

ফুটবল খেলতে গিয়ে আহত নিউ ইয়র্ক সিটি মেয়র মামদানি

মার্কিন নৌ অবরোধ ভাঙতে তেল ট্যাংকারের বহর প্রস্তুত করছে ইরান

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ১৫

ভারতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৯ জনের মৃত্যু

হরমুজে অচলাবস্থার মধ্যে মধ্যপ্রাচ্যের বাণিজ্য সচল রাখছে ওমান

ইরান যুদ্ধ পুরোপুরি এড়ানো সম্ভব ছিল