হোম > বিশ্ব

মধ্যপ্রাচ্যের উত্তেজনা নিরসনে কূটনীতির আহ্বান পাকিস্তান-বাহরাইনের

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও উত্তেজনার মধ্যে পরিস্থিতি শান্ত করতে সংযম, সংলাপ ও উত্তেজনা প্রশমনের ওপর গুরুত্ব দিয়েছে পাকিস্তান ও বাহরাইন। বৃহস্পতিবার ইসলামাবাদে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বৈঠক করেন বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী আবদুললতিফ বিন রশিদ আল জায়ানি।

বৈঠকে উপসাগরীয় অঞ্চলের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলে জানান ইসহাক দার। তিনি বলেন, উভয় পক্ষই ‘সংযম, সংলাপ ও উত্তেজনা কমানোর গুরুত্ব’ তুলে ধরেছে।

দার বলেন, হরমুজ ও বাব আল-মান্দেব প্রণালির নিরাপত্তা এবং অবাধ নৌ চলাচল নিশ্চিত করা জরুরি। কারণ, বৈশ্বিক ও আঞ্চলিক খাদ্য ও জ্বালানি নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ এই দুই নৌপথের ওপর চলাচল ব্যাহত হলে এর প্রভাব ব্যাপক হতে পারে।

ছবি: সংগৃহীত।

তিনি বলেন, ‘অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার প্রচেষ্টায় পাকিস্তান প্রতিশ্রুতিবদ্ধ।’

যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান যুদ্ধ এবং সৌদি আরব ও ইয়েমেনের হুতিদের সংঘাতকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরো বেড়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে হামলা শুরুর পর পাল্টা জবাবে উপসাগরীয় দেশগুলোতে থাকা মার্কিন সামরিক ঘাঁটি ও বিভিন্ন স্থাপনায় হামলা চালায় তেহরান। বাহরাইনেও যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা রয়েছে।

এদিকে, সেপ্টেম্বর থেকে সৌদি আরব ও হুতিদের সংঘাতও তীব্র হয়েছে। ওই সময় ইয়েমেনি গোষ্ঠী আল-হুদায়দাহ ও তাইজ প্রদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি অবস্থান দখল করে। এর মধ্যে মোখা বন্দরনগরীও ছিল। পরে বাব আল-মান্দেব প্রণালির মায়ুন দ্বীপের দিকেও অগ্রসর হয় তারা।

বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী আল জায়ানি বলেন, এমন এক সময়ে ইসলামাবাদে তাদের বৈঠক হলো, যখন ‘অঞ্চলের সংকট এখনো সমাধান হয়নি এবং হরমুজ প্রণালিতে নৌ চলাচল প্রতিদিনই হুমকির মুখে পড়ছে।’

সৌদি আরবের বিমানবন্দরগুলোতে হুতিদের হামলার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, বিমানবন্দর ও বেসামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা ‘অপরাধমূলক কর্মকাণ্ড এবং আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন।’

আল জায়ানি আরো বলেন, ‘সৌদি আরবের নিরাপত্তা বাহরাইন এবং উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) নিরাপত্তার অবিচ্ছেদ্য অংশ।’

বৈঠকে হরমুজ ও বাব আল-মান্দেব —দুই প্রণালির পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি। আন্তর্জাতিক আইন মেনে এসব নৌপথে নিরাপদ ও অবাধ চলাচল নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

এমএমআর

সাত মাস পর ইরানের সঙ্গে সরাসরি বিমান চলাচল চালু করল ইরাক

মার্কিন সামরিক ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র সরকারি হিসাবের চেয়ে অনেক বেশি: আরাগচি

সমসাময়িক সাহিত্যে প্রাচীন ঐতিহ্য নতুন করে ফুটিয়ে তুলে অ্যানি কারসনের নোবেল

শিক্ষামন্ত্রীর আলোচনার আমন্ত্রণের মধ্যেই ফ্রান্সজুড়ে ফের শিক্ষার্থীদের স্কুল অবরোধ

ইরানের হুমকিতেও ইউরোপে মার্কিন সামরিক কার্যক্রম অব্যাহত: রুবিও

ভারতশাসিত কাশ্মীরে কথিত বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ধরপাকড় অভিযান

নরেন্দ্র মোদি ‘ভোট চোর’, বললেন ককরোচ প্রধান

লস অ্যাঞ্জেলেস ও সান দিয়েগো নিয়ে ট্রাম্পের বক্তব্য ‘অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন’

ইসরাইলের বন্ধের নির্দেশ, জেরুজালেমে কার্যক্রম চালিয়ে যাবে যুক্তরাজ্য

চীনে পারিবারিক মালিকানাধীন শিল্পপ্রতিষ্ঠানে নেতৃত্বের সংকট, দায়িত্ব নিতে অনাগ্রহী উত্তরসূরিরা