হোম > বিশ্ব

ছাঁটাই হচ্ছেন আসাদ আমলের আমলারা!

আন্তর্জাতিক ডেস্ক

বর্তমানে সিরিয়ায় যেসব আমলারা আছেন তাদের তিন ভাগের এক ভাগকে ছাঁটাই করার পরিকল্পনা করছে দেশটির সরকার। এছাড়া সরকারি প্রতিষ্ঠানকে বেসরকারি খাতে ছেড়ে দেওয়ারও ইচ্ছা আছে তাদের।

সরকারের পাঁচজন মন্ত্রী শুক্রবার বার্তাসংস্থা রয়টার্সকে বলেছেন, এমন সরকারি চাকরিজীবীদের ছাঁটাই করা হবে যারা সাবেক প্রেসিডেন্ট আসাদের আমলে খুব কম কাজ করত বা কোনো কাজ না করেই বেতন পেত।

দেশটির প্রশাসন উন্নয়ন মন্ত্রী মোহাম্মদ আলসকাফ জানিয়েছেন, তাদের দেশ পরিচালনায় ৫ লাখ ৫০ হাজার থেকে ৬ লাখ আমলা প্রয়োজন। যার অর্থ এ মুহূর্তে যেসব চাকরিজীবী আছে তার অর্ধেককেই ছাঁটাই করা হতে পারে।

সিরিয়ার সাবেক স্বৈরশাসক বাশার আল-আসাদকে হটিয়ে গত বছরের ডিসেম্বরে ক্ষমতা দখল করে ইসলামপন্থি দল হায়াত তাহরির আল-শাম। এরপরই গৃহযুদ্ধে বিপর্যস্ত দেশটির অর্থনীতিকে চাঙ্গা করার দিকে মনোযোগ দেয় তারা। এরই অংশ হিসেবে নতুন নতুন পদক্ষেপ নিচ্ছে সরকার।

ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তরের ফের আহ্বান ট্রাম্পের

পবিত্র কাবা শরীফের ভেতরে কী আছে, ঢাকা হয় কী দিয়ে

বৃথা গেল ট্রাম্পের হুমকি-ধমকি, নিজ শর্তে অনড় রইল ইরান

কাতারের মধ্যস্থতায় তেহরানের জব্দকৃত সম্পদ নিয়ে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

‘গোমাতাকেই’ বাসি খাবার, ভারতে ১০ গরুর মৃত্যু

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি নিয়ে অনিশ্চয়তা, তেলের দামে বড় পতন

উপসাগরীয় আকাশসীমায় শত্রু ড্রোন ভূপাতিত করল ইরান

যেভাবে চলছে চীন-পাকিস্তানের ৭৫ বছরের ‘লৌহ-কঠিন ভ্রাতৃত্ব’

ইরান চুক্তি নিয়ে ট্রাম্পের বিরুদ্ধে রিপাবলিকানদের ক্ষোভ

অ্যাঙ্গোলায় অবৈধ সোনার খনিতে ধস, নিহত ২৮