হোম > বিশ্ব

ইসরাইলে আগাম হামলা চালানোর হুঁশিয়ারি ইরানের

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

ছবি: সংগৃহীত

শত্রুদের হামলার স্পষ্ট লক্ষণ দেখা দিলে আগেই আক্রমণ চালানোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। ইরানের নবগঠিত প্রতিরক্ষা কাউন্সিল এক বিবৃতিতে এ হুঁশিয়ারি দেয়। এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ইরানের উত্তেজনা আরো বাড়ার আশঙ্কা করা হচ্ছে। খবর মিডল ইস্ট মনিটরের।

রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত এক বিবৃতিতে কাউন্সিল জানায়, ইরানের নিরাপত্তা, স্বাধীনতা ও আঞ্চলিক অখণ্ডতার ‘রেড লাইন’ অতিক্রম করা যাবে না। ইরানের বিরুদ্ধে অব্যাহত বৈরী আচরণের সমুচিত জবাব দেওয়া হবে, যার জন্য সম্পূর্ণ দায়ী থাকবে উসকানিদাতারা।

বিবৃতিতে আরো বলা হয়, জাতীয় স্বার্থের যেকোনো লঙ্ঘন, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বা ইরানের স্থিতিশীলতা নষ্টের চেষ্টা করা হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে। কাউন্সিল জোর দিয়ে বলছে, ইরান এখন আর আক্রান্ত হওয়ার পর পাল্টা জবাব দেওয়ার মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রাখবে না, বরং নিরাপত্তা রক্ষায় ব্যবস্থা নেওয়া হবে।

তবে বিবৃতিতে নির্দিষ্ট কোনো দেশের নাম উল্লেখ করা হয়নি।

গত জুন মাসে ইসরাইলের সঙ্গে ১২ দিনের যুদ্ধের পর সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির নির্দেশে প্রতিরক্ষা কাউন্সিল গঠিত হয়।

এসআই

জাতীয় প্রতিরক্ষার অন্যতম স্তম্ভ নিরাপদ ও বিশ্বস্ত যোগাযোগ

বিদেশি শ্রমের ওপর নির্ভরশীল মালয়েশিয়ার শ্রমবাজার

মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

বন্যার গুজব মোকাবিলায় চীন ও নেপালের ভিন্ন কৌশল

বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করল যে দেশ

ইরান যুদ্ধ ঘিরে নতুন পরীক্ষার মুখে বৈশ্বিক অর্থনীতি

ক্ষমতা কখন প্রতিষ্ঠানকেই দুর্নীতিগ্রস্ত করে

গাজায় ভবন ধসে নিহত ১১, ধ্বংসস্তূপের নিচে শতাধিক মানুষ

যুক্তরাষ্ট্রে হামের প্রকোপ, মৃতের সংখ্যা বেড়ে ৪

সৌদি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি হুথিদের