হোম > বিশ্ব

গাঁজা সেবন করে অদ্ভুত আচরণ, থাইল্যান্ডে ভারতীয় যুবক গ্রেপ্তার

আতিকুর রহমান নগরী

ছবি: এনডিটিভি

পথচারীদের ভয় দেখানো ও বিশৃঙ্খলার অভিযোগে থাইল্যান্ডের ব্যাংককে এক ভারতীয় নাগরিক গ্রেপ্তার হয়েছেন। পুলিশের অভিযোগ, ব্যাংককের সিয়াম স্কয়ারে ওই ব্যক্তি পিস্তল আকৃতির লাইটার হাতে নিয়ে লোকজনকে ভয় দেখান। আটক যুবকের নাম সাহিল রাম থাদানি। খবর এনডিটিভির।

থাইল্যান্ডের পুলিশ জানায়, গাঁজা সেবনের কারণে ওই যুবক বিভ্রমে ভুগছিলেন। এরফলে অদ্ভূত আচরণ করতে থাকেন তিনি।

প্রত্যক্ষদর্শীদের করা ভিডিওতে দেখা যায়, সাহিল চিৎকার করতে করতে রাস্তায় হাঁটছেন এবং পিস্তল সদৃশ একটি বস্তু পথচারীদের দিকে তাক করছেন। পরে নিরাপত্তাকর্মীরা এগিয়ে আসলে তিনি মাটিতে বসে পড়েন।

পুলিশ জানায়, তারা যখন সাহিলকে শান্ত ও আটক করতে যান, তখনও তিনি সহযোগিতা করতে অস্বীকার করেন এবং লাইটারটি তাদের দিকে তাক করে ভয় দেখান। পরে তদন্তে দেখা যায়, পিস্তল আকৃতির বস্তুটি আসলে একটি লাইটার।

পুলিশের এক প্রতিবেদন অনুসারে, সাহিল রাম থাদানি আগে ভারতে তিনটি কোম্পানির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। সাহিল কতদিন ধরে থাইল্যান্ডে অবস্থান করছেন এবং এর আগে এমন কোনো ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন কি না সেই বিষয়ে তদন্ত চলছে।

আরএ

আরব বসন্তে বিক্ষোভকারী শিশু জাওয়াদের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি

সরকারি কর্মকর্তার বাড়ি থেকে মিলল আড়াই কেজি স্বর্ণ ও নগদ অর্থ

‘এখানে আমরা ৪০০ বছর নামাজ আদায় করেছি’, অখিলেশকে ওয়েইসির কটাক্ষ

গাজা যুদ্ধ যেভাবে বদলে দিল ইসরাইলের রাজনীতি

সৌদির যুদ্ধ বিমান ভূপাতিত করল হুথিরা

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান, ৪ সেনা ও ২৪ সন্ত্রাসী নিহত

ফের বিক্ষোভে উত্তাল ফ্রান্স

আলোচনা থেকে ভ্যান্সকে সরানোর বিষয়টি কীভাবে দেখছে ইরান

নারীর প্রতি সহিংসতা বন্ধে সুইজারল্যান্ডে শত শত পুরুষের মিছিল

সৌদিতে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, বাহরাইনে সতর্কতা জারি