হোম > বিশ্ব

আগরতলায় বাংলাদেশ সহকারী দূতাবাসের সামনে বিক্ষোভ

আতিকুর রহমান নগরী

আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশনারের দপ্তরের সামনে বিক্ষোভ করে একটি যুব সংগঠন। শুক্রবার তিপরা মোথা’র যুব সংগঠন ‘ইউথ তিপরা ফেডারেশন বিক্ষোভ করার আগেই নিরাপত্তা বাড়ায় পুলিশ।

এদিকে বাংলাদেশের ঘটনাবলির প্রেক্ষিতে কলকাতায় বাংলাদেশ উপদূতাবাসের সামনেও নিরাপত্তা বৃদ্ধি ‘দৃশ্যমান’ হচ্ছে বলে উপদূতাবাসের সূত্রগুলো জানাচ্ছে।

ত্রিপুরার ওই যুব সংগঠনটির নেতারা বলেন, সম্প্রতি বাংলাদেশের ন্যাশনাল সিটিজেনস পার্টির (এনসিপি) নেতা হাসনাত আব্দুল্লাহসহ আরো কয়েকজন ছোট-বড় নেতা উত্তর-পূর্ব ভারতকে ভারত থেকে বিচ্ছিন্ন করার যে হুমকি দিয়েছে, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক ও উসকানিমূলক।

তারা আরো বলেন, এই ধরনের বক্তব্য শুধু ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের জন্যই ক্ষতিকর নয়, বরং গোটা অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার ক্ষেত্রেও হুমকিস্বরূপ।

বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনারের দপ্তরে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন পুলিশ সুপার নমিত পাঠক।

গত বছর এই সহকারী হাই কমিশনারের দপ্তরে হামলা চালিয়েছিল কিছু হিন্দুত্ববাদী সংগঠন।

গাজার বিভিন্ন এলাকায় ইসরাইলি বাহিনীর হামলা অব্যাহত

যুক্তরাষ্ট্রের সঙ্গে স্পেনের দ্বন্দ্ব, মুখ খুললেন পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রে ফেরত পাঠানো হলো মাদুরোর ঘনিষ্ঠ সহযোগীকে

ইবোলা ভাইরাসে জরুরি অবস্থা ঘোষণা বিশ্ব স্বাস্থ্য সংস্থার

যুক্তরাজ্যে ঘন ঘন প্রধানমন্ত্রী বদল, জীবনী লিখতে গিয়ে হাঁপিয়ে উঠছেন লেখক

ইরান যুদ্ধ ঘিরে ‘তীব্র’ রাজনৈতিক চাপে ট্রাম্প, যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী

পুরোনো ভুলের পুনরাবৃত্তি করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল

তিউনিসিয়া ও তুরস্কে ঈদুল আজহার তারিখ ঘোষণা

ভারতে দিল্লিগামী ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ড

পার্ক বানাবে ইসরাইল, নিজেদের বাড়ি ভাঙতে বাধ্য হচ্ছে ফিলিস্তিনিরা