হোম > বিশ্ব

পোল্যান্ডে মহড়ার সময় এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলটের মৃত্যু

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত

পোল্যান্ডে সামরিক মহড়া চলাকালীন একটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে, এতে বিমানটির পাইলট নিহত হয়েছেন। পাকিস্তানি গণমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বৃহস্পতিবার রাডোমে বিমান প্রদর্শনীর মহড়া চলাকালীন সময়ে দুর্ঘটনাটি ঘটেছে। পোজনানের কাছে ৩১তম ট্যাকটিক্যাল এয়ার বেস থেকে ব্যারেল রোল অ্যারোবেটিক কৌশল করছিলো বিমানটি তারপর মাটিতে পিছলে যাওয়ার সাথে সাথে আগুনে পুড়ে বিধ্বস্ত হয়।

সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ভিডিওতে দেখা যায়, যুদ্ধবিমানটি বিধ্বস্ত হওয়ার আগে একটি মহড়া চালাচ্ছে, এরপর এতে আগুন ধরে যায়। তবে দুর্ঘটনায় কোনো পথচারী আহত হয়নি।

পোল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিস্লাভ কোসিনিয়াক-কামিসজ নিহত পাইলটের মৃত্যুতে শোক জানিয়ে বলেন, তিনি ছিলেন একজন সাহসী অফিসার, যিনি দেশের সেবায় নিষ্ঠা ও অকুতোভয় পরিশ্রম প্রদর্শন করেছেন। মন্ত্রী পাইলটের পরিবার ও প্রিয়জনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্কও নিহত পাইলটের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তবে, দুর্ঘটনার সময় পাইলটের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এদিকে, রাডোমে ২০২৫ বিমান প্রদর্শনীর মহড়া বাতিল করা হয়েছে ।

যুক্তরাষ্ট্রকে কোনোভাবেই বিশ্বাস করা যায় না: ইরান

হরমুজে আবার মুখোমুখি যুক্তরাষ্ট্র-ইরান

ইরান সহজে ছাড় দেওয়ার পাত্র নয়: ট্রাম্প

পদত্যাগ করলেন কলকাতার মুসলিম মেয়র ফিরহাদ

নিষেধাজ্ঞা উপেক্ষা করে আল-আকসায় অর্ধ লক্ষাধিক মুসল্লির নামাজ আদায়

বিজেপিতে টানাপোড়েন তুঙ্গে, দল ছাড়লেন প্রভাবশালী নেতা অন্নামালাই

ইরান যুদ্ধ: মুসলিমপ্রধান আজারবাইজানে গোপন সেনা ঘাঁটি ছিল ইসরাইলের

‘মুল্লো নামাজ পড়না ভুল যাওগে’ বলে ভারতের মুসলিমদের হুমকি

ক্রমাগত একঘরে হয়ে পড়ছে ইসরাইল

সাহারা মরুভূমিতে বিকল ট্রাক, পিপাসায় ৪৯ জনের মৃত্যু