হোম > বিশ্ব

ভারতের জন্য আকাশসীমা বন্ধের মেয়াদ বাড়ালো পাকিস্তান

আতিকুর রহমান নগরী

ছবি: সামা টিভি

ভারতীয় বিমান চলাচলের জন্য তার আকাশসীমা বন্ধের সময়সীমা আরো একমাস বাড়িয়েছে পাকিস্তান। এই নিষেধাজ্ঞা ২৩ সেপ্টেম্বর পর্যন্ত কার্যকর থাকবে। এরআগে গত ২৩ এপ্রিল ভারতীয় বিমানের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করে দেয় ইসলামাবাদ। খবর সামা টিভির।

এক নোটিশে এ তথ্য জানিয়েছে পাকিস্তান এয়ারপোর্টস অথরিটি (পিএএ)। ভারতের বেসামরিক ও সামরিক উভয় ধরনের বিমান এই নিষেধাজ্ঞার আওতায় থাকবে। ২৩ এপ্রিল প্রথমবারের মতো আকাশী সীমা বন্ধের পর একাধিকবার সময়সীমা বাড়িয়েছে পাকিস্তান।

নোটিশে বলা হয়, ‘ভারতীয় বিমান সংস্থার মাধমে পরিচালিত কোন বিমান পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে পারবে না। ভারতের মালিকানাধীন বা ভাড়া নেওয়া সামরিক এবং বেসামরিক বিমানের ক্ষেত্রেও এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।’

প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সভাপতিত্বে জাতীয় নিরাপত্তা কমিটির (এনএসসি) এক জরুরি অধিবেশনে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সেনাবাহিনী প্রধান এবং জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির চেয়ারম্যান উপস্থিত ছিলেন।

আকাশসীমা বন্ধ থাকার ফলে ভারতীয় বিমান সংস্থাগুলোকে দীর্ঘ পথ ধরে ফ্লাইট পরিবর্তন করতে বাধ্য হচ্ছে, যার ফলে জ্বালানি খরচ এবং পরিচালন ব্যয় বৃদ্ধি পেয়েছে।

এপ্রিল মাসে ভারত-অধিকৃত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর পাকিস্তানের হামলা চালায় দিল্লি। পাশাপাশি সিন্ধু পানি চুক্তি স্থগিত করে ভারত। এরপর পাকিস্তান ভারতের সঙ্গে সকল দ্বিপক্ষীয় চুক্তি স্থগিত করার অধিকার প্রয়োগ করার সিদ্ধান্ত নেয়।

এদিকে ২৪ এপ্রিল পাকিস্তান নিষেধজ্ঞা জারির পর ৩০ এপ্রিল পাকিস্তান এবং পাকিস্তানের সঙ্গে সংশ্লিষ্ট সব ধরনের উড়োজাহাজের জন্য নিজেদের আকাশসীমা ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করে ভারতও।

আরএ

আইআরজিসির সঙ্গে সংশ্লিষ্ট ২ ব্যক্তির ওপর অস্ট্রেলিয়ার নিষেধাজ্ঞা

পুতিন ও জেলেনস্কি একে অপরকে ঘৃণা করেন: ট্রাম্প

মধ্যপ্রাচ্যে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই দক্ষিণ কোরিয়ার

নাইজারে সশস্ত্র হামলায় ন্যাশনাল গার্ডের ১৩ সদস্য নিহত

গাজায় সংহতি কেন গণহত্যা বন্ধ করতে পারেনি

ইরানে জয় প্রায় হাতের মুঠোয়, তেহরানকে চুক্তিতে পৌঁছানোর আহ্বান

সাইবার হামলার শিকার বার্তা সংস্থা এএফপি, বন্ধ কনটেন্ট প্ল্যাটফর্ম

ব্রিটেনে অভিবাসী কমেছে ৯২ শতাংশ, ২৯ বছরের মধ্যে সর্বনিম্ন

যুক্তরাষ্ট্রে ভয়াবহ ঝড়-বন্যায় বিদ্যুতহীন ৯ লাখ গ্রাহক, বাতিল শত শত ফ্লাইট

তেল বিক্রির অর্থ দিয়ে ১৬ বিলিয়ন ডলারের উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করবে তুরস্ক-ইরাক