হোম > বিশ্ব

জাতিসংঘকে দ্বৈতনীতি পরিহার করতে ইরানের প্রেসিডেন্টের আহ্বান

আতিকুর রহমান নগরী

জাতিসংঘের পরমাণু প্রকল্প পর্যবেক্ষণ সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সিকে (আইএইএ)- দ্বৈতনীতি পরিহার করার আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা ইরনা’র বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

বুধবার ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রেসিডেন্ট অ্যান্টোনিও কস্টার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট। ফোনালাপে পেজেশকিয়ান বলেছেন, কোনো বৈশ্বিক সংস্থা যদি নিরপেক্ষতার নীতি থেকে বিচ্যুত হয়, তাহলে ওই সংস্থার বিশ্বাসযোগ্যতা নিয়ে সংশয় আসে। আইএইএ আমাদের পরমাণু প্রকল্প নিয়ে তার দ্বৈতনীতি পরিবর্তন করবে কি না— তার ওপর এই সংস্থাটির সঙ্গে আমাদের সম্পর্ক পুনঃস্থাপনের ব্যাপারটি নির্ভর করছে।

গত জুন মাসের প্রথম সপ্তাহে ইরানের পরমাণু প্রকল্প নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে আইএইএ। সেখানে বলা হয়, ইরানের কাছে প্রায় সাড়ে চারশ কেজি ইউরেনিয়াম আছে এবং সেই ইউরেনিয়াম ৬০ শতাংশ বিশুদ্ধ। এই বিশুদ্ধতার মান যদি ৯০ শতাংশে উন্নীত করা যায়— তাহলে অনায়াসেই এই ইউরেনিয়াম দিয়ে পরমাণু বোমা বানানো সম্ভব।

আইএইএ এই প্রতিবেদন প্রকাশের এক সপ্তাহ পর, ১৩ জুন ইরানে বিমান অভিযান শুরু করে ইসরায়েল। জবাবে ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে ইরানও। পরে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে শেষ হয় ইরান-ইসরায়েলের ১২ দিনের সংঘাত।

যুক্তরাষ্ট্রের দুই প্রধান দলের প্রতীক কেন গাধা ও হাতি

নারীদের উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতায় গুরুত্ব দিচ্ছেন এমিনি এরদোয়ান

আনোয়ার ইব্রাহিমের উদ্যোগে খুশি মালয়েশিয়ার নারীরা, মাতৃত্বকালীন ছুটির পরও মিলবে আর্থিক সহায়তা

মস্কোর কঠিন জীবনে মুসলিম ভ্রাতৃত্বের উষ্ণতা

ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের অর্থনীতি কোন পথে

ভারতে ইসলামি পারিবারিক আইন রক্ষায় মুসলিমদের স্বাক্ষর সংগ্রহ অভিযান

কংগ্রেসের নিয়ন্ত্রণ হারানোর শঙ্কায় ট্রাম্প, জয়-পরাজয় কীভাবে নির্ধারিত হবে

মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয় হলে অভিশংসনের মুখে পড়তে পারেন পিট হেগসেথ

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ভোটকেন্দ্রে লাইনে জড়ো হচ্ছে ভোটাররা

যুক্তরাষ্ট্রেকে আধিপত্যবাদী ও একতরফা কর্তৃত্ব প্রতিষ্ঠার মনোভাব বাদ দিতে হবে: ইরান