হোম > বিশ্ব

উত্তাল তিউনিসিয়া, পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ

আমার দেশ অনলাইন

ছবি: আলজাজিরা

তিউনিসিয়ার রাজধানী তিউনিস ও দক্ষিণাঞ্চলীয় শহর জেবিনিয়ানায় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। পুলিশি হেফাজতে ও নিরাপত্তা বাহিনীর ধাওয়ায় দুই ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে বৃহস্পতিবার এ অস্থিরতা ছড়িয়ে পড়ে।

রাজধানীর উপকন্ঠ ইততাদামেন এলাকায় বিক্ষোভকারীরা সড়ক অবরোধ, টায়ারে আগুন ও পুলিশকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করেন। পুলিশ কাঁদানে গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। নিহত ব্যক্তির পরিবারের অভিযোগ, পুলিশের নির্যাতনে তার মৃত্যু হয়েছে। তবে স্থানীয় গণমাধ্যমের দাবি, মাদক গিলে ফেলার পর তার মৃত্যু হয়।

জেবিনিয়ানায় নিরাপত্তা বাহিনীর ধাওয়ার সময় এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এদিকে, স্ফাক্স শহরে এক ছাত্রীকে হাসপাতালে নিতে অ্যাম্বুলেন্সের দেরি হওয়ায় তার মৃত্যুর অভিযোগ তুলে শিক্ষার্থীরা প্রতিবাদ করেন।

বিক্ষোভকারীরা একটি গাড়িতে আগুন দেয় ও টায়ার পোড়ায়, আর পুলিশ তাদের ওপর কাদানে গ্যাস নিক্ষেপ করে।

অর্থনৈতিক সংকট, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও জনসেবার অবনতির মধ্যে এসব বিক্ষোভ তিউনিসিয়ায় নতুন করে অস্থিরতা ছড়িয়ে পড়ার আশঙ্কা বাড়িয়েছে। এর আগে শনিবার প্রেসিডেন্ট কায়েস সাঈদের বিরুদ্ধে গণতন্ত্র ক্ষুণ্ন ও অর্থনীতি সামাল দিতে ব্যর্থতার অভিযোগ তুলে রাজধানীতে বড় বিক্ষোভ হয়।

আরএ

হামলার মুখে আরামকোর সদর দপ্তর থেকে কর্মীদের সরিয়ে নিচ্ছে সৌদি

পশ্চিম তীরে ৩৬ ফিলিস্তিনিকে গ্রেপ্তার করল ইসরাইল

থেমেছে কি ভাগ্যবিড়ম্বিত উইঘুরদের কান্না, বদলেছে কি জিনজিয়াংয়ের পরিস্থিতি

সৌদি-আমিরাতের সঙ্গে ট্রাম্পের জামাতার গোপন লেনদেনের তথ্য ফাঁস

গাজা যুদ্ধ থেকে ফিরে এক ঘণ্টায় ২ ইসরাইলি সেনার আত্মহত্যা

মালয়েশিয়ার নেতৃত্বে তরুণদের দেখতে চান আনোয়ার ইব্রাহিম

প্যারিসে কারফিউয়ের মেয়াদ বাড়ল, দুই শহরে বিক্ষোভ নিষিদ্ধ

এআই চালিত সাইবার হামলা থেকে নিরাপদ থাকার ৫ উপায়

কেন বারবার ছড়ায় কিম জং উনের মৃত্যুর গুজব

আগামীর জন্য যেভাবে প্রস্তুত হচ্ছে ইরানের ভবিষ্যৎ প্রজন্ম