হোম > বিশ্ব

নেতানিয়াহুকে ফেরাউনের সঙ্গে তুলনা করলেন এরদোয়ান

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ছবি: সংগৃহীত।

গাজা সংকট প্রসঙ্গে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর তীব্র সমালোচনা করে ফেরাউনের সঙ্গে তুলনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। তিনি বলেন, গাজায় শিশুদের কান্না ও দুর্দশা বিশ্বকে নাড়া দিচ্ছে, কিন্তু তারপরেও ইসরাইল ত্রাণ প্রবেশে বাধা দিচ্ছে। শুক্রবার (২ জানুয়ারি) ইস্তাম্বুলে জুমার নামাজের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তুরস্কভিত্তিক সংবাদ মাধ্যম হুরিয়েত ডেইলি নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এরদোয়ান বলেন, বাতাস, বৃষ্টি এবং কাদার মধ্যে বসবাসকারী শিশুদের কান্না করা ছাড়া উপায় নেই, কেননা তাদের কাছে তাঁবু নেই। তিনি বলেন, ‘আমরা কন্টেইনার পাঠাতে চাই, কিন্তু নেতানিয়াহুর যেতে দেয় না... আজ হোক কাল হোক, আল্লাহর ইচ্ছায়, আমরা এই নির্যাতিত মানুষকে এই কষ্ট থেকে উদ্ধার করব।"

এ সময় তিনি ১ জানুয়ারি ইস্তাম্বুলের গালাতা সেতুতে অনুষ্ঠিত বিশাল ফিলিস্তিনপন্থী সমাবেশের প্রশংসা করে বলেন, এটি প্রমাণ করে ফিলিস্তিন একা নয়। তুরস্ক ও ইসলামী বিশ্ব তাদের সব শক্তি দিয়ে গাজার পাশে থাকবে বলেও তিনি আশ্বাস দেন

২০২৩ সালের অক্টোবরে সংঘাত শুরু হওয়ার পর থেকে, তুরস্ক ইসরাইলের সাথে বাণিজ্য কমানোর পদক্ষেপ নিয়েছে। এপ্রিল মাসে, আঙ্কারা ইসরাইলের ১,০০০ টিরও বেশি পণ্য রপ্তানি নিষিদ্ধ করে। পরে সকল বিভাগেরই রপ্তানি, আমদানি এবং ট্রানজিট বাণিজ্য সম্পূর্ণ স্থগিত করে।

পদত্যাগ করলেন কলকাতার মুসলিম মেয়র ফিরহাদ

নিষেধাজ্ঞা উপেক্ষা করে আল-আকসায় অর্ধ লক্ষাধিক মুসল্লির নামাজ আদায়

বিজেপিতে টানাপোড়েন তুঙ্গে, দল ছাড়লেন প্রভাবশালী নেতা অন্নামালাই

ইরান যুদ্ধ: মুসলিমপ্রধান আজারবাইজানে গোপন সেনা ঘাঁটি ছিল ইসরাইলের

‘মুল্লো নামাজ পড়না ভুল যাওগে’ বলে ভারতের মুসলিমদের হুমকি

ক্রমাগত একঘরে হয়ে পড়ছে ইসরাইল

সাহারা মরুভূমিতে বিকল ট্রাক, পিপাসায় ৪৯ জনের মৃত্যু

আল-আকসা মসজিদে ইহুদিদের অনুপ্রবেশের নিন্দা আমিরাতের

চাইলেই ইরানের ইউরেনিয়াম দখল করতে পারি: ট্রাম্প

হিজবুল্লাহ কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের