হোম > বিশ্ব

যেভাবে সন্ত্রাসবাদ নির্মূলে কাজ করছে তুরস্ক

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ান বলেছেন, জাতীয় ঐক্য, পার্লামেন্টের সমর্থন ও নিরাপত্তা বাহিনীর আত্মত্যাগের মাধ্যমে দেশটি দীর্ঘদিনের সন্ত্রাসবাদ সমস্যা সমাধানের পথে এগোচ্ছে। শুক্রবার আঙ্কারায় ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট (একে) পার্টির ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ‘সন্ত্রাসমুক্ত তুরস্ক’ গঠনের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি ।

এরদোয়ান বলেন, চার দশকের বেশি সময় ধরে সন্ত্রাসবাদ তুরস্কের জীবন, সম্পদ, মনোবল ও সম্ভাবনার ব্যাপক ক্ষতি করেছে। জাতীয় ঐকমত্যের ভিত্তিতে এ সমস্যা পুরোপুরি সমাধান করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি ‘সন্ত্রাসমুক্ত তুরস্ক ও অঞ্চল’ গড়ে তোলাই সরকারের লক্ষ্য।

তিনি আরো বলেন, সন্ত্রাসবাদ দমনের পাশাপাশি তুরস্ককে ভেতর থেকে অস্থিতিশীল করার ‘সাম্রাজ্যবাদী পরিকল্পনাও’ নস্যাৎ করা হবে।

এদিকে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে একে পার্টি আগামী ২৫ বছরের জন্য তাদের নতুন ভিশন ডকুমেন্ট প্রকাশ করেছে। এরদোয়ান বলেন, আগামীতে তুরস্ক শুধু বৈশ্বিক পরিবর্তনের সঙ্গে তাল মেলাবে না, বরং পরিবর্তনের গতিপথ নির্ধারণে ভূমিকা রাখবে এবং আরো ন্যায়সংগত বিশ্ব গঠনে অবদান রাখবে।

সূত্র: আনাদোলু

আরএ

যুক্তরাষ্ট্রকে দক্ষিণ চীন সাগরে উত্তেজনা বন্ধ করতে হবে : চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়

যুক্তরাষ্ট্রের সঙ্গে পুনরায় আলোচনা শুরুর সিদ্ধান্ত নেয়নি ইরান

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ৩৮

সুদানে আরএসএফের হামলায় নিহত ১৪, আহত অনেক

ইরানের সামরিক শক্তি পুনর্গঠনের গতি দেখে হতবাক ইসরাইল

পারমাণবিক আইসব্রেকারে চড়ে বাংলাদেশি শিক্ষার্থীর উত্তর মেরু অভিযান

ফ্রান্সে ১৫ বছরের কম বয়সিদের সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞার বিল আটকাল আদালত

ফ্রান্সের কম্পিউটার সিস্টেমে হ্যাকারদের হানা, লাখ লাখ মানুষের তথ্য চুরি

বিশিষ্ট সাহিত্যিক ডা. কামাল হোসেনের ইন্তেকাল

দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহত ৭