হোম > বিশ্ব

উত্তেজনার মধ্যেই বাংলাদেশ সীমান্তে ভারতের সেনা কর্মকর্তারা

আতিকুর রহমান নগরী

ত্রিপুরা-সংলগ্ন বাংলাদেশ সীমান্তে ভারতীয় সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। ছবি : সংগৃহীত

বাংলাদেশ সীমান্তবর্তী ত্রিপুরা রাজ্যের দক্ষিণ জেলার ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত পরিদর্শন করেছেন দেশটির সেনাবাহিনী, আসাম রাইফেলস ও বিএসএফের কর্মকর্তারা। বাংলাদেশে চলমান উত্তেজনার মধ্যেই সেনা কর্মকর্তারা সীমান্তের নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন করতে এলেন।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে নর্থইস্ট শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বেলুনিয়া সাব-ডিভিশনের কাছে স্পর্শকাতর স্থানে স্থল পর্যায়ের প্রস্তুতি পর্যালোচনা করতে আসেন এই কর্মকর্তারা। ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের ৮৫৬ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে, যেটির বেশির ভাগেই কোনো ধরনের বেঁড়া নেই।

ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ড জানিয়েছে, ইস্টার্ন কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং-ইন-চিফ লেফটেনেন্ট জেনারেল আরসি তিওয়ারি অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাদের নিয়ে বেলুনিয়া সীমান্তবর্তী চৌকি পরিদর্শন করেন।

সফরকালে লেফটেন্যান্ট জেনারেল তিওয়ারি সম্মুখভাগে মোতায়েন করা সেনাদের সঙ্গে কথাবার্তা বলেন এবং নিরাপত্তা প্রস্তুতি পর্যবেক্ষণ করেন। তিনি সেনাবাহিনী, আধাসামরিক বাহিনী আসাম রাইফেলস এবং বিএসএফকে উচ্চ পর্যায়ের পেশাদারত্ব ও প্রস্তুতি বজায় রাখতে বলেন।

ভারতের সেভেন সিস্টার্স নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর মন্তব্যের পর ভারতের উচ্চপদস্থ সেনা কর্মকর্তাদের এ সীমান্ত সফর বেশ তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।

ইমরান খানকে কারাগারে বারবার নির্যাতন করা হচ্ছে, বোনের অভিযোগ

‘অন্য দেশে আক্রমণে নিজ ভূখণ্ড ব্যবহার করতে দেবে না ইরাক’

যুক্তরাষ্ট্রের পণ্যে সমপরিমাণ শুল্কের হুমকি কানাডার

ইরানের প্রতিরক্ষা সক্ষমতায় ব্যর্থ শত্রুপক্ষের উদ্দেশ্য

জনসমক্ষে বোরকা ও নেকাব নিষিদ্ধ করল পর্তুগাল

হঠাৎ কেন জেন-জির মতো রিলস বানাচ্ছেন মোদি

নিষেধাজ্ঞার মধ্যেই প্রতিরক্ষা শক্তি বাড়িয়েছে ইরান

প্রতিরক্ষা থেকে এবার আক্রমণাত্মক নীতি গ্রহণ করছে ইরান

হরমুজ দিয়ে ইরাকের জাহাজ চলাচলের অনুমতি দিলো ইরান

পশ্চিম তীরে ইসরাইলের নতুন বসতি, নিন্দা মুসলিম ওয়ার্ল্ড লীগের