হোম > বিশ্ব

লেবাননে ইসরাইলি হামলায় ৪ মার্কিন নাগরিকসহ নিহত ৫

আতিকুর রহমান নগরী

ছবি: আল জাজিরা

দক্ষিণ লেবাননের বিনতে জবেইল শহরে ইসরাইলি ড্রোন হামলায় তিন শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো দুইজন। নিহতদের মধ্যে চারজন মার্কিন নাগরিক বলে জানিয়েছেন লেবাননের পার্লামেন্টের স্পিকার নাবিহ বেরি। খবর আল জাজিরার।

নাবিহ বেরি জানিয়েছেন হামলায় ওই শিশুদের মা আহত হয়েছেন। গত বছরের নভেম্বর থেকে মার্কিন-মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও প্রতিবেশী লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরাইল।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ জানিয়েছে, রোববারের ওই হামলায় একটি মোটরসাইকেল ও একটি গাড়িকে লক্ষ্যবস্তু করা হয়। এতে আরো দুজন আহত হন। লেবাননের পার্লামেন্ট স্পিকার নাবিহ বেরি জানিয়েছেন, নিহত তিন শিশুর নাম সেলিন, হাদি ও আসিল।

তিনি বলেন, লেবাননের শিশুরা কি ইসরাইলের জন্য অস্তিত্বের জন্য কোনো হুমকি তৈরি করছে?

লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম এ হামলাকে ‘নতুন হত্যাযজ্ঞ’ বলে বর্ণনা করেছেন।

তিনি বলেন, ‘যা ঘটেছে তা বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে একটি স্পষ্ট অপরাধ।’

ইসরাইল দাবি করেছে, ওই হামলায় হিজবুল্লাহর একজন সদস্য নিহত হয়েছেন। তবে এতে বেসামরিক লোকজন প্রাণ হারিয়েছে বলেও স্বীকার করেছে দেশটি।

ইসরাইল প্রায়শই দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ অবস্থানগুলোতে হামলা চালায়। তেলআবিবের দাবি, ইরান-সমর্থিত এই সশস্ত্র গোষ্ঠীটি যাতে সামরিক শক্তি বাড়াতে না পারে, সেজন্যই হামলা চালানো হয়।

আরএ

ফিলিপাইনে আসিয়ান শীর্ষ সম্মেলন: কারা থাকছেন, যেসব বিষয়ে আলোচনা হতে পারে

ট্রাম্প-পুতিন-শির বৈঠক আন্তর্জাতিক রাজনীতিতে কী বার্তা দেবে

ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে সহায়তা করছে মধ্যপ্রাচ্যের দেশগুলো: বাঘাই

ভারত সীমান্তে চীনের দিকে থেকে উড়ে এল বিমান, ২৫ মিনিট চক্কর

আইজেনকোটের সঙ্গে জাতীয় ঐক্যের সরকার গঠন করতে চান নেতানিয়াহু

গাজায় চরম প্রতিকূলতার মধ্যেও কোরআন হিফজ করায় সংবর্ধিত ১০০০ হাফেজ-হাফেজা

জনগণের জীবন-জীবিকার সুরক্ষাই এখন ইরানের মূল লড়াই: গালিবাফ

পরীক্ষায় এআই ব্যবহার করে সর্বোচ্চ নম্বর, পুলিশি জেরায় স্বীকারোক্তি

নোবেলজয়ী হয়েও যে কারণে বৈষম্যের শিকার ‘মুসলিম’ পদার্থবিজ্ঞানী

প্রযুক্তি প্রতিষ্ঠান মেটাকে ৮৮৭ মিলিয়ন ডলার জরিমানা ইতালির