হোম > বিশ্ব

ইরানে নতুন করে দফায় দফায় হামলা চালাচ্ছে ইসরাইল

আমার দেশ অনলাইন

ইসরাইলি সামরিক বাহিনীর একজন মুখপাত্র বলেছেন, তারা তেহরানে নবম দফায় হামলা শুরু করেছে। এই আক্রমণে ইরানি শাসকদের অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হচ্ছে।

ইরানি সংবাদ সংস্থাগুলো জানিয়েছে, রাজধানী তেহরান ও এর পশ্চিমে অবস্থিত কারাজ শহরে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার এক টেলিগ্রাম বার্তায় আইডিএফ বলেছে, তেহরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে তারা বড় ধরনের বিমান হামলা চালাচ্ছে। তেহরানের কেন্দ্রস্থলে শাসকদের বিভিন্ন লক্ষ্যবস্তুতে এই হামলা চালানো হচ্ছে। এর মধ্যে দেশটির প্রেসিডেন্সিয়াল অফিস, সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল ভবন ও রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্রের মত গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে।

সেইসঙ্গে ইসরাইলের সামরিক বাহিনী ইরানি বেসামরিক নাগরিকদের তেহরানের একটি শিল্প এলাকা ও তেহরানের কাছে অবস্থিত পায়াম আন্তর্জাতিক বিমানবন্দরের আশপাশের এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে।

তারা সতর্ক করে বলেছে, আগামী কয়েক ঘণ্টার মধ্যে ওই এলাকাগুলোতে সামরিক অভিযান চালানো হবে।

মধ্যপ্রাচ্যের সব অর্থনৈতিক কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার হুমকি ইরানের

যুদ্ধ বন্ধ করার যে উপায় বলে দিল ইরান

যুক্তরাজ্যের ঘাঁটি ব্যবহার করে ইরানে মার্কিন হামলার বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ

১৭২টি ক্ষেপণাস্ত্র ও ৭৫৫ ড্রোন ভূপাতিত করার দাবি আমিরাতের

মধ্যপ্রাচ্যে আটকেপড়া নাগরিকদের উদ্ধারে চার্টার ফ্লাইট পাঠাচ্ছে যুক্তরাজ্য

আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত প্রতিরক্ষা চলবে: ইরান

ইরানের বুশেহর পরমাণু বিদ্যুৎকেন্দ্রের কার্যক্রম বন্ধ ঘোষণা

ইরানের পারমাণবিক অস্ত্র কর্মসূচির কোনো প্রমাণ মেলেনি

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কার্যকারিতা নিয়ে সন্দিহান ইরান

লাহোর-করাচির আকাশে বাণিজ্যিক ফ্লাইট চলাচল বন্ধ ঘোষণা