হোম > বিশ্ব

পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো ভারত

আতিকুর রহমান নগরী

ছবি: এনডিটিভি

পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে ভারত। বুধবার ওড়িশার এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকে অগ্নি-৫ নামে এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানো হয়। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর হিন্দুস্তান টাইমসের।

ভারতীয় প্রতিরক্ষা কর্তৃপক্ষ জানিয়েছে, উৎক্ষেপণ প্রক্রিয়ায় সব ধরনের কার্যকরী ও প্রযুক্তিগত মানদণ্ড যাচাই করা হয়েছে। ভারতের দাবি অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রটি পাকিস্তান ও চীনের পাশাপাশি অর্ধেক বিশ্বের ওপর আঘাত হানতে সক্ষম।

এটি প্রায় ৫ হাজার কিলোমিটার দূরত্বে থাকা লক্ষ্যবস্তুকে নিশানা করতে পারে। এই ক্ষেপণাস্ত্রের রেঞ্জ ৮ হাজার কিলোমিটার পর্যন্ত বাড়ানো যেতে পারে বলে দাবি করা হচ্ছে। যুক্তরাষ্ট্র ছাড়া পুরো এশিয়া, আফ্রিকা ও ইউরোপের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র।

ভারত বলছে, এমআইআরভি প্রযুক্তির অগ্নি-৫ ক্ষেপণাস্ত্র অনেক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে চোখের পলকে তা ধ্বংস করে দিতে পারে। যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ফ্রান্স এবং ব্রিটেনের পরে এই প্রযুক্তি অর্জনকারী ষষ্ঠ দেশ ভারত। রোড-মোবাইল লঞ্চার থেকে এটি উৎক্ষেপণ করা যাবে। এই ক্ষেপণাস্ত্র দেশীয় প্রযুক্তিতে তৈরি করা হয়েছে।

অগ্নি-৫ পরীক্ষার মাধ্যমে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা সম্পন্ন দেশগুলোর বাছাই করা ক্লাবে যোগ দিলো ভারত। এই ধরনের ক্ষেপণাস্ত্রের পাল্লা পাাঁচ কিলোমিটারেরও বেশি। এটি পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম। অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রটি ১৭ মিটার লম্বা এবং ২ মিটার চওড়া। এর ওজন প্রায় ৫০ টন। অগ্নি-৫ একটি থ্রি-স্টেজ সলিড-ফুয়েল চালিত ক্ষেপণাস্ত্র। এটি একসঙ্গে একাধিক লক্ষ্যবস্তুকে টার্গেট করতে পারে।

আরএ

ইউক্রেনকে ৬১০ কোটি ইউরোর নতুন প্রতিরক্ষা সহায়তা অনুমোদন ইইউর

ইরানভীতিকে কাজে লাগিয়ে আরব দেশগুলোর কোষাগার খালি করছে আমেরিকা

আগ্রাসী শর্তের ভিত্তিতে যুদ্ধের সমাপ্তি হতে দেবে না ইরান

অভ্যন্তরীণ দ্বন্দ্বে পতনের দ্বারপ্রান্তে ইসরাইল: সাবেক জেনারেল

ভারতে গোয়ালঘরে স্কুল দেখতে গিয়ে হামলার শিকার ককরোচ পার্টি

দিল্লিতে রেড অ্যালার্ট জারি, ফিরে গেল ১৫ বিমান

কথিত মাদক পাচারকারী নৌযানে মার্কিন হামলা, নিহত দুই

ইরান সফরে পাক সেনাপ্রধান, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক

হামলায় সহায়তা না করলে ভয় পাওয়ার কারণ নেই: তেহরান

হরমুজের নিরাপত্তাকে নতুন রূপ দিতে পারে ইরান-পাকিস্তান সংলাপ