হোম > বিশ্ব

এবার পারমাণবিক সুপার টর্পেডোর পরীক্ষা চালালো রাশিয়া

আতিকুর রহমান নগরী

এবার পারমাণবিক শক্তিচালিত সুপার টর্পেডো ‘পোসেইডন’-এর সফল পরীক্ষা চালিয়েছে রাশিয়া । বুধবার (২৯ অক্টোবর) মস্কোর একটি হাসপাতালে ইউক্রেন যুদ্ধে আহত রুশ সেনাদের সাথে চা-পান করার সময় প্রেসিডেন্ট পুতিন গত মঙ্গলবার পোসেইডন টর্পেডোর পরীক্ষাটি চালানোর কথা জানান।

পুতিন বলেন, ‘প্রথমবারের মতো, আমরা এটি কেবল ক্যারিয়ার সাবমেরিন থেকে লঞ্চ ইঞ্জিন দিয়ে উৎক্ষেপণ করতেই সক্ষম হইনি, বরং এর সাথে পারমাণবিক শক্তি ইউনিটটিও উৎক্ষেপণ করতে সক্ষম হয়েছি’। তিনি আরো বলেন, পোসেইডনকে আটকানোর কোনও কিছুই নেই।

পোসেইডন সম্পর্কে খুব বেশি তথ্য প্রকাশ করা হয়নি। টর্পেডোটি প্রাচীন গ্রিক সমুদ্র দেবতার নামে নামকরণ করা হয়েছে পোসেইডন। তবে এটি মূলত টর্পেডো এবং ড্রোনের ক্রস যা পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম।

সামরিক বিশ্লেষকদের মতে, এই অত্যাধুনিক অস্ত্রটি উপকূলীয় অঞ্চলে বিশাল তেজস্ক্রিয় জলোচ্ছ্বাস সৃষ্টি করে বড় ধরনের ধ্বংসযজ্ঞ ঘটাতে সক্ষম। যা ঘন্টায় প্রায় ১৮৫ কিলোমিটার বেগে ১০,০০০ কিলোমিটার বা ৬,২০০ মাইল ভ্রমণ করতে পারবে।

এর আগে ট্রাম্প ইউক্রেন যুদ্ধ দমন করতে ব্যর্থ হওয়ায় রাশিয়াকে ‘কাগজের বাঘ’ বলে মন্তব্য করেন। এরপরেই ২১ অক্টোবর রাশিয়া নতুন বুরেভেস্টনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করে। ২২ অক্টোবর পারমাণবিক মহড়া চালায় পুতিনের দেশ।

রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম অনুযায়ী, ন্যাটোতে ক্যানিয়ন নামে পরিচিত ১০০ টন ওজনের এই পসেইডন টর্পেডোটি ২০ মিটার লম্বা এবং ১.৮ মিটার ব্যাসের।

পুতিন আরও দাবি করেন, পসেইডনের ক্ষমতা রাশিয়ার অন্যতম শক্তিশালী আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র সারমাত যাকে ন্যাটো শয়তান ২ নামে ডাকে, তার থেকেও অনেক বেশি ক্ষমতাসম্পন্ন।

নারীর প্রতি সহিংসতা বন্ধে সুইজারল্যান্ডে শত শত পুরুষের মিছিল

সৌদিতে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, বাহরাইনে সতর্কতা জারি

গাজা নিয়ে ইইউর বিবৃতিকে ‘ভারসাম্যহীন’ বলল ইসরাইল

নেতানিয়াহুর জাতীয় ঐক্যের প্রস্তাবকে ‘ভাঁওতাবাজি’ বললেন আইজেনকট

ইসরাইলি হামলায় হামাসের জ্যেষ্ঠ কমান্ডার নিহত

গোপনে আরব দলগুলোর সহায়তা চেয়েছেন নেতানিয়াহু

২৪ ঘণ্টায় হরমুজে ৫ জাহাজে হামলা

মোসাদপ্রধানের যুক্তরাষ্ট্র সফর, ক্ষমতা ধরে রাখতে নেতানিয়াহুর শেষ চেষ্টা

গাজায় ৪৮ ঘণ্টায় ১৬ ফিলিস্তিনি নিহত

যুক্তরাষ্ট্রে বাড়ছে হামের সংক্রমণ, ২৬ বছর পর হারাল নির্মূলের স্বীকৃতি