হোম > বিশ্ব

সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল আলবেনিয়া, ব্যাপক সংঘর্ষ

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে আলবেনিয়া। শনিবার রাজধানী তিরানায় বিক্ষোভকারীরা পুলিশের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করেন এবং কৃষি মন্ত্রণালয়ের প্রবেশদ্বারে আগুন ধরিয়ে দেন। বিক্ষোভ সহিংস রূপ নেওয়ায় কাঁদানে গ্যাস, জলকামান ও রাবার বুলেট নিক্ষেপ করে দাঙ্গা পুলিশ।

সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, কর্মসংস্থানের অভাব ও শিক্ষার নিম্নমান নিয়ে ক্ষোভ থেকে শিক্ষার্থীদের নেতৃত্বে শুরু হওয়া বিক্ষোভ চলতি মাসে তিরানার কেন্দ্রস্থলজুড়ে ছড়িয়ে পড়েছে। পাশাপাশি দেশটির অন্যান্য শহরেও ছড়িয়েছে আন্দোলন।

প্রধানমন্ত্রী এদি রামার পদত্যাগের দাবিতে বিক্ষোভকারীরা সরকারি ভবন ও ব্যাংকে আগুন দেয়। পাশাপাশি দোকানের জানালার কাচ ভাঙচুর ও পুলিশের দিকে পাথর ছুড়ে মারে।

গত গ্রীষ্মে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের সমর্থনপুষ্ট একটি বিলাসবহুল উপকূলীয় উন্নয়ন প্রকল্পের বিরুদ্ধে কয়েক মাস ধরে চলা মোটামুটি শান্তিপূর্ণ বিক্ষোভের পর নতুন করে এই অস্থিরতা শুরু হয়েছে। ২০১৩ সাল থেকে ক্ষমতায় থাকা রামা গত বছর চতুর্থ মেয়াদে নির্বাচিত হন। সাম্প্রতিক এই আন্দোলনকে তার সরকারের জন্য এখন পর্যন্ত সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে।

শনিবার স্থানীয় সময় বেলা ২টার দিকে (জিএমটি ১২টা) শিক্ষা মন্ত্রণালয়ের সামনে জড়ো হন বিক্ষোভকারীরা। এ সময় তারা পুলিশের দিকে পাথর ও ইট-পাটকেল নিক্ষেপ করেন। পরে পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে দিলে বিক্ষোভকারীরা শহরের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েন।

২৮ বছর বয়সি বিক্ষোভকারী ড্যানিয়েল তাহিরি বলেন, আলবেনীয়রা জেগে উঠেছে। সরকারের সমালোচনা করে তিনি বলেন, এটি গণতন্ত্রের পোশাক পরা একনায়কতন্ত্র।

সূত্র: রয়টার্স

আরএ

প্রলয়ংকরী যুদ্ধের হুঁশিয়ারি ইরানের, ঝুঁকিতে উপসাগরীয় দেশগুলো

হেবরনে ৫ লাখ ফিলিস্তিনিকে অবরুদ্ধ করে রেখেছে ইসরাইল

ট্রাম্প কি সত্যিই আজ ইরানে হামলা চালাবেন, হুমকি ঘিরে শঙ্কা

হজের ইতিহাস তুলে ধরতে বিশেষ জাদুঘর নির্মাণের পরিকল্পনা

স্কুলে বোমা আছে, ছাত্রীর ইমেইলের পর যা ঘটল

যুক্তরাষ্ট্রে মুহাম্মদ ও মরিয়ম নামের জনপ্রিয়তা বাড়ছে

নিউইয়র্কের ক্যাথলিক গির্জায় যাজকদের যৌন নিপীড়নের শিকার ১৩০০ জন

রিয়াদে ড্রোন হামলা, প্রতিহত করার দাবি সৌদি জোটের

ফ্রান্সজুড়ে বিক্ষোভে প্রায় ৮ লাখ মানুষ, সাধারণ ধর্মঘটের হুঁশিয়ারি

‍হুথিদের বিরুদ্ধে এক দিনে ৭৩৬ অভিযান, হতাহত ৩০৭