হোম > বিশ্ব

‘কার্বাইড বন্দুক’ নিয়ে খেলতে গিয়ে দৃষ্টিশক্তি হারালো ১৪ শিশু

ভারতে দীপাবলি উৎসব

আতিকুর রহমান নগরী

ছবি: এনডিটিভি

ভারতের মধ্যপ্রদেশে দীপাবলির উৎসবে ‘কার্বাইড বন্দুক’ নিয়ে খেলতে গিয়ে চিরতরে দৃষ্টিশক্তি হারিয়েছে ১৪ শিশু। চোখে মারাত্মক আঘাত নিয়ে মাত্র তিনদিনে রাজ্যটির বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া শিশুর সংখ্যা ১২২ ছাড়িয়েছে। খবর এনডিটিভির।

প্রতি বছর দীপাবলিতে চক্র থেকে শুরু করে রকেট, আতশবাজি, পটকা পোড়ানো হয়। তবে এবারের উন্মাদনা মারাত্মক হয়ে ওঠে। এবারের উৎসবে সবচেয়ে জনপ্রিয় ছিল ‘কার্বাইড বন্দুক’।

মাত্র তিন দিনে মধ্যপ্রদেশজুড়ে ১২২ জনেরও বেশি শিশু চোখে মারাত্মক আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এবং ১৪ জন তাদের দৃষ্টিশক্তি হারিয়েছে।

সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি বিদিশা জেলায়। সেখানে সরকারি নিষেধাজ্ঞা সত্ত্বেও স্থানীয় বাজারে প্রকাশ্যে অবাধে বিক্রি হয়েছে ‘কার্বাইড বন্দুক’ বা দেশি ফায়ার ক্র্যাকার গান।

পুলিশ জানায়, কার্বাইড গানটি দেখতে খেলনার মতো হলেও, বিস্ফোরণের সময় বোমার মতো শব্দ হয়। ১৫০ থেকে ২০০ টাকায় বিক্রি হয়েছে এই কার্বাইড গান।

হামিদিয়া হাসপাতালে চিকিৎসাধীন ১৭ বছর বয়সি নেহা নামের এক কিশোরী জানিয়েছে, ‘আমরা কার্বাইড গান কিনেছিলাম। হঠাৎ সেটা ফেটে যায়। আমার এক চোখ পুড়ে গেছে। আর কিছুই দেখতে পাচ্ছি না।’

আর এক কিশোর রাজ বিশ্বকর্মা জানিয়েছে, ‘সামাজিকমাধ্যমে ভাইরাল ভিডিও দেখে ঘরেই বানাতে গিয়েছিলাম এই কার্বাইড গান। হঠাৎ বিস্ফোরণ হয়। চোখে আর কিছু দেখতে পারছি না।’

বিদিশার পুলিশ জানিয়েছে, বেআইনিভাবে কার্বাইড বন্দুক বিক্রির দায়ে ছয় জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আরএ

ইরানকে চাপে ফেলেও লক্ষ্য পূরণে ব্যর্থ হচ্ছেন ট্রাম্প

গাজা অভিমুখে ফের ফ্রিডম ফ্লোটিলার যাত্রা শুরু

গাজায় তিন বছরে নিহত ৭৩৪৭০, আহত ১৭৪৫৪০

মাত্র ১৫ মিনিটেই মার্কিন হামলার জবাব দিয়েছে ইরান: জেনারেল আকরামিনিয়া

বলিভিয়ায় সামরিক স্থাপনায় বিস্ফোরণ, নিহত অন্তত ১৫

তুরস্কের বিনিয়োগ ব্যাংক ও দুই সহযোগী প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা

যুদ্ধ ইরানকে আরো আত্মবিশ্বাসী করেছে: মার্কিন গোয়েন্দা পর্যালোচনা

ইরান যুদ্ধের তথ্য ফাঁস, ৫০ মার্কিন সেনার ‘পলিগ্রাফ’ পরীক্ষা করল ট্রাম্প প্রশাসন

ভারতের কেরালায় সড়ক দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী নিহত

সংশোধিত নতুন বিশ্ব মানচিত্র জাতিসংঘে অনুমোদন, কী পরিবর্তন হলো