হোম > বিশ্ব

যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলায় যুক্ত না হওয়ার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী

আমার দেশ অনলাইন

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় যুক্ত না হওয়ার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের বিমানকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহার করে হামলা চালানোর অনুমতিও দেননি।

চলমান পরিস্থিতিতে উদ্বিগ্ন মানুষকে আশ্বস্ত করার জন্য আজ এক সংবাদ সম্মেলনে তিনি তার ওই সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করেন।

সেখানে তিনি বলেন, আমার লক্ষ্য জাতীয় স্বার্থে শান্ত ও বিচক্ষণ নেতৃত্ব দেওয়া। যত চাপই থাকুক, আমাদের মূল্যবোধ ও নীতির পাশে দৃঢ়ভাবে দাঁড়ানোর শক্তি থাকতে হবে।

এই মন্তব্যের মধ্য দিয়ে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের কাছে নতি স্বীকার না করার ইঙ্গিত দিয়েছেন বলে মনে করা হচ্ছে।

স্টারমার বলেন, ইরান ইস্যুতে যুক্তরাজ্যের দীর্ঘদিনের অবস্থান হলো আলোচনার মাধ্যমে সমাধান খোঁজা, যাতে ইরান তাদের পারমাণবিক কর্মসূচি বন্ধ করে।

তিনি বলেন, এই কারণেই আমি সিদ্ধান্ত নিয়েছি যে, যুক্তরাজ্য প্রথম দফার হামলায় অংশ নেবে না। এটি ভেবে-চিন্তে নেওয়া সিদ্ধান্ত, যা জাতীয় স্বার্থে নেওয়া হয়েছে, এবং আমি এই সিদ্ধান্তে অটল।

কলকাতার ‘রেড রোড’ আটকে যোগব্যায়াম: মোদির উপস্থিতির মধ্যে উঠল সমতার বিতর্ক

নেতানিয়াহুকে নিয়ে সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে গেলেন ভ্যান্স

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু

তৃণমূলের ৪৪০ কোটি রুপির তিন ব্যাংক হিসাব ফ্রিজ

ইসলাম ধর্ম গ্রহণ করলেন ‘ব্রেকিং ব্যাড’ খ্যাত মার্কিন অভিনেতা এস্পোসিতো

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির আরও বিস্তারিত জানালেন ইরানের প্রেসিডেন্ট

যুদ্ধে ইরান জয়ী, মনে করে ৯২ শতাংশ ইসরাইলি

কলকাতায় রাস্তা আটকে মোদির যোগব্যায়াম

‘গাজার যুদ্ধবিরতি’ ফিলিস্তিনিদের নয়, ইসরাইলের নিরাপত্তার স্বার্থে কার্যকর: বিশ্লেষণ

বৈঠকে লেবানন সংঘাতই হবে প্রধান আলোচ্য বিষয়: ইসমাইল বাঘাই