হোম > বিশ্ব

টাইফুন রাগাসার আঘাতে বিপর্যস্ত তাইওয়ান, নিহত ১৪

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত

সুপার টাইফুন রাগাসার আঘাতে বিপর্যস্ত তাইওয়ান। কয়েক দশকের পুরনো একটি হ্রদের বাঁধ ভেঙে কমপক্ষে ১৪ জন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছে ১২৪ জন। নিখোঁজ সবাই গুয়াংফু শহরের বাসিন্দা। কর্তৃপক্ষ বলছে, ক্ষয়ক্ষতির পরিমাণ ধারণার চেয়ে বেশি। খবর এনডিটিভির।

স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে টাইফুন আঘাত হানে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তাইওয়ানের হুয়ালিয়েন কাউন্টি। তাইওয়ানের দমকল বিভাগ বুধবার জানিয়েছে, পূর্ব তাইওয়ানের হুয়ালিয়েন কাউন্টিতে টাইফুনের সময় একটি হ্রদের বাঁধ উপচে বন্যার সৃষ্টি হয়।

হুয়ালিয়েন কাউন্টি সরকারের প্রেস কর্মকর্তা লি কুয়ান-টিং বলেছেন, আজ (বুধবার) সকাল ৭টা পর্যন্ত, ১৪ জনের মৃত্যু এবং ১৮ জন আহত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে। ওই এলাকায় নিখোঁজ ৩০ জনের সন্ধান করছেন উদ্ধারকারীরা।

রাগাসা আঘাত হানার পর হাজার হাজার মানুষ নিরাপদ স্থানে চলে যেতে বাধ্য হয়।

হুয়ালিয়েন দমকল কর্মকর্তারা জানিয়েছেন যে মঙ্গলবার শহরের কিছু অংশে বন্যার পানি অস্থায়ীভাবে একটি বাড়ির দ্বিতীয় তলা পর্যন্ত উঠে যায়। যার ফলে প্রায় ২৬৩ জন আটকা পড়েন।

তাইওয়ানের দামা শহরের গ্রামপ্রধান জানিয়েছেন, পুরো গ্রামটি বন্যায় ডুবে গেছে এবং এখনো অনেক মানুষ আটকা পড়ে আছে। তিনি জানান, সব জায়গায় কাদা এবং পাথর ছড়িয়ে ছিটিয়ে আছে।

আরএ

ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে সহায়তা করছে মধ্যপ্রাচ্যের দেশগুলো: বাঘাই

ভারত সীমান্তে চীনের দিকে থেকে উড়ে এল বিমান, ২৫ মিনিট চক্কর

আইজেনকোটের সঙ্গে জাতীয় ঐক্যের সরকার গঠন করতে চান নেতানিয়াহু

গাজায় চরম প্রতিকূলতার মধ্যেও কোরআন হিফজ করায় সংবর্ধিত ১০০০ হাফেজ-হাফেজা

জনগণের জীবন-জীবিকার সুরক্ষাই এখন ইরানের মূল লড়াই: গালিবাফ

পরীক্ষায় এআই ব্যবহার করে সর্বোচ্চ নম্বর, পুলিশি জেরায় স্বীকারোক্তি

নোবেলজয়ী হয়েও যে কারণে বৈষম্যের শিকার ‘মুসলিম’ পদার্থবিজ্ঞানী

প্রযুক্তি প্রতিষ্ঠান মেটাকে ৮৮৭ মিলিয়ন ডলার জরিমানা ইতালির

ডিজিটাল অর্থনীতি চুক্তি সই আসিয়ানভুক্ত দেশগুলোর, কার্যকর ২০২৭ সালে

জাতিসংঘে যেভাবে পরবর্তী মহাসচিব নির্বাচিত হবেন