হোম > বিশ্ব

সৌদি আরবে আরো ৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

সৌদি আরবে সন্ত্রাসী কর্মকাণ্ডে দোষী সাব্যস্ত পাঁচ নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে। শনিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, বিদেশি একটি সন্ত্রাসী সংগঠনে যোগ দেওয়া, অস্ত্র ও বোমা ব্যবহার করে নিরাপত্তা বাহিনী, নিরাপত্তা সদর দপ্তর ও নিরাপত্তা যানবাহনে হামলা চালানো এবং অস্ত্র ও তাজা গুলি রাখার অভিযোগে তাঁদের দোষী সাব্যস্ত করা হয়েছিল।

এ ছাড়া সৌদি আরবের অভ্যন্তরে সন্ত্রাসী অভিযান পরিচালনা ও অর্থায়নে সহায়তা দেওয়ার অভিযোগও তাঁদের বিরুদ্ধে আনা হয়েছিল বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

তবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ব্যক্তিদের পরিচয়, তাদের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগের বিস্তারিত বিবরণ কিংবা বিচারপ্রক্রিয়া সম্পর্কে বিবৃতিতে বিস্তারিত জানানো হয়নি।

সূত্র: আরব নিউজ

এমএমআর

বেলজিয়ামে শিক্ষা সংস্কারের প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

বাসায় তল্লাশি ও মালামাল জব্দের বিরুদ্ধে আইনি লড়াইয়ে মার্কিন কংগ্রেস সদস্য ইলহান ওমর

মহাকাশে সবুজ নক্ষত্রের সন্ধান, মিলেছে গোলাপি তারাও

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার দরজা খোলা, তবে বিশ্বাসযোগ্য নিশ্চয়তা চায় ইরান

ফ্রান্সজুড়ে আবারো বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

ভারত ছাড়ার নোটিশ বাতিল চেয়ে হাইকোর্টে অভিনেতা ইমরান খান

সৌদি আরবকে রক্ষায় ‘যেকোনো পদক্ষেপ’ নিতে প্রস্তুত মিসর: সিসি

মার্কিন ব্যাংকিং নিষেধাজ্ঞায় থমকে গেছে পাকিস্তানে ইরানের রপ্তানি

রাডার বন্ধ করে অবৈধ পথে চলছিল সুপারট্যাংকার, মাইন বিস্ফোরণে অচল

সৌদি-ইয়েমেন সংঘাত বন্ধে সহায়তা দিতে প্রস্তুত ইরান: আরাগচি