হোম > বিশ্ব

গাজায় মৃত ৬৯ হাজার ছাড়িয়েছে, ধ্বংসস্তূপে এখনো লাশ

আতিকুর রহমান নগরী

ছবি সংগৃহিত।

হামাস ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির প্রায় এক মাস পরও গাজা উপত্যকায় ধ্বংসস্তূপের নিচ থেকে লাশ উদ্ধারের কাজ চলছে। নতুন করে আরো মৃতদেহ উদ্ধার হওয়ায় নিহতের সংখ্যা ৬৯ হাজার ছাড়িয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

আলজাজিরার প্রতিবেদনে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৯,১৬৯ জন। সম্প্রতি পরিচয় শনাক্তের পর আরো ২৮৪ জনের লাশ স্থানীয় হাসপাতালগুলোতে আনা হয়েছে।

গত তিন দিনে গাজার হাসপাতালগুলোতে আরও ১০টি লাশ পৌঁছেছে। এর মধ্যে নয়জনকে ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়েছে এবং একজন নতুনভাবে মারা গেছেন। এছাড়া অন্তত ছয়জন আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছেন।

গাজার কর্তৃপক্ষ জানিয়েছে, সীমিত সরঞ্জাম ও মানবসম্পদ নিয়েও উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে তারা। ইসরায়েলি হামলায় ব্যাপক ধ্বংসের কারণে এখনো বিপুল সংখ্যক ফিলিস্তিনি নিখোঁজ বলে আশঙ্কা করা হচ্ছে।

গোপনে আরব দলগুলোর সহায়তা চেয়েছেন নেতানিয়াহু

২৪ ঘণ্টায় হরমুজে ৫ জাহাজে হামলা

মোসাদপ্রধানের যুক্তরাষ্ট্র সফর, ক্ষমতা ধরে রাখতে নেতানিয়াহুর শেষ চেষ্টা

গাজায় ৪৮ ঘণ্টায় ১৬ ফিলিস্তিনি নিহত

যুক্তরাষ্ট্রে বাড়ছে হামের সংক্রমণ, ২৬ বছর পর হারাল নির্মূলের স্বীকৃতি

আসামে মুসলিমদের ঘরবাড়ি থেকে উচ্ছেদ, গুঁড়িয়ে দেওয়া হলো মসজিদ

যুদ্ধক্ষেত্রে আসছে স্বয়ংক্রিয় বুদ্ধিযুক্ত প্রাণঘাতী অস্ত্র, বিশ্বজুড়ে আতঙ্ক

চীনে তিন পরাশক্তির বৈঠকে গুরুত্ব পাচ্ছে যেসব ইস্যু

ভারতকে আর গণতান্ত্রিক দেশ বলা যায় না: রাহুল গান্ধী

উপসাগরীয় দেশগুলোতে ইরানের ৭ হাজার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলার দাবি জিসিসির