হোম > বিশ্ব

ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর সিভেরস্ক দখলের দাবি রাশিয়ার

আতিকুর রহমান নগরী

রাশিয়া গতকাল বৃহস্পতিবার দাবি করেছে যে তারা পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের সিভেরস্ক শহরটি সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে শহরটি উভয় পক্ষের মধ্যে তীব্র লড়াইয়ের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল। তবে ইউক্রেনের পক্ষ থেকে বলা হয়েছে, শহরটি এখনও তাদের নিয়ন্ত্রণেই রয়েছে। খবরটি প্রকাশ করেছে বার্তা সংস্থা এএফপি।

রাশিয়ার সেনাবাহিনী পূর্ব ইউক্রেনে ধীরে হলেও অবিচলভাবে অগ্রসর হচ্ছে এবং ইউক্রেনীয় বাহিনীর কাছ থেকে ভূখণ্ড দখল করছে। দোনেৎস্কে ভয়াবহ লড়াই চলছে। রাশিয়ার সেনা প্রধান ভ্যালেরি গেরাসিমভ জানিয়েছেন, মস্কোর সেনারা সিভেরস্ক দখল করেছে এবং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এ বিষয়ে অবহিত করা হয়েছে।

পুতিন বলেছেন, রাশিয়ার সৈন্যরা আত্মবিশ্বাসের সঙ্গে অগ্রসর হচ্ছে এবং কমান্ডার ও সৈন্যদের ধন্যবাদ জানিয়েছেন। তিনি পূর্বে উল্লেখ করেছিলেন যে, সিভেরস্কের দিকে রাশিয়ার সৈন্যরা অগ্রসর হচ্ছে, যেখানে যুদ্ধের আগে প্রায় ১১ হাজার মানুষ বসবাস করতেন। তিনি রাশিয়ান আক্রমণকে ‘প্রতিরোধ করা অসম্ভব’ হিসেবে বর্ণনা করেছেন।

অপরদিকে, ইউক্রেনীয় সেনাবাহিনী রাশিয়ার দাবিকে অস্বীকার করে বলেছে, শহরটি ‘ইউক্রেনের সশস্ত্র বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে’। তাদের ফেসবুক পোস্টে বলা হয়েছে, “রাশিয়ার বাহিনী প্রতিকূল আবহাওয়ার সুযোগ নিয়ে ছোট ছোট দলে সিভেরস্কে প্রবেশের চেষ্টা করছে, তবে অধিকাংশকে শহরের প্রবেশপথে ধ্বংস করা হয়েছে।”

সিভেরস্ক ক্রামাটোরস্ক এবং স্লোভিয়ানস্ক থেকে প্রায় ৩০ কিলোমিটার পূর্বে অবস্থিত। এই অঞ্চল দোনবাসের শেষ দুটি গুরুত্বপূর্ণ শহর ও শিল্প-খনি সমৃদ্ধ এলাকা হিসেবে পরিচিত এবং মস্কোর লক্ষ্যবস্তু।

এদিকে, মস্কো চলতি মাসের শুরুতে পোকরোভস্ক দখলের দাবি জানিয়েছিল। শহরটি পূর্বে একটি গুরুত্বপূর্ণ সড়ক ও রেল যোগাযোগ কেন্দ্র হিসেবে পরিচিত ছিল, তবে কিয়েভের দাবি, সেখানে লড়াই এখনও অব্যাহত

এসআর

হরমুজ প্রণালি নিয়ে কড়া বার্তা চীনের

সৌদি আরামকোতে হামলায় ইসরাইলকে দায়ী করল ইরান

কাতারে মোসাদের কার্যক্রম সম্পর্কে অবগত নয় দোহা

শয়তানের বিরুদ্ধে লড়ছে ইরান

যুক্তরাষ্ট্র-ইসরাইলের জন্য একের পর এক নরকের দরজা উন্মুক্ত হবে: আইআরজিসি

ইসরাইলে আঘাত হেনেছে ইরানের ক্ষেপণাস্ত্র

ইরানে প্রেসিডেন্টের কার্যালয় ও সিকিউরিটি কাউন্সিল ভবনে হামলার দাবি ইসরাইলের

সব ধরনের ভিসার মেয়াদ এক মাস বাড়াল কাতার

শিল্পে গ্যাস সরবরাহ কমাল ভারতীয় কোম্পানিগুলো

সাহায্য না পেয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পর্ক আগের মতো নেই, বললেন ট্রাম্প