হোম > বিশ্ব

পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হলেন আইএসআই প্রধান

স্টাফ রিপোর্টার

ভারতের সাথে তীব্র উত্তেজনার মধ্যেই আইএসআই প্রধান লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ আসিম মালিককে নতুন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) হিসেবে নিযুক্ত করেছে পাকিস্তান।

তিনি দেশের দশম জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হলেন। এই প্রথমবারের মতো একজন কর্মরত আইএসআই প্রধানকে দুটি গুরুত্বপূর্ণ পদে একই সাথে দায়িত্ব দেয়া হল।

তিনি ২০২৪ সালের অক্টোবরে ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স আইএসআই’র মহাপরিচালক হিসেবে নিযুক্ত হয়েছিলেন।

মঙ্গলবার পাক মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে জেনারেল মালিককে আনুষ্ঠানিকভাবে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব দেয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ‘লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ আসিম মালিক আইএসআই মহাপরিচালক এর পাশাপাশি এখন থেকেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পালন করবেন।’

২০২২ সালের এপ্রিলে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে জাতীয় নিরাপত্তা প্রধান (এনএসএ) পদটি শূন্য ছিল। তখন ড. মোঈদ ইউসুফ এনএসএ’র দায়িত্বে ছিলেন।

এমএস

ফেরি ডুবে ১০ ঘণ্টা সাগরে ভেসে বেঁচে ফিরলেন রিজকি ও তার চার বন্ধু

ইরান যুদ্ধে ছয় মাসে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৮ বিলিয়ন ডলার

সিঙ্গাপুরে সুসজ্জিত মসজিদ ৭২, পূর্ণাঙ্গ মাদ্রাসা ৬

ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করতে কংগ্রেসে প্রস্তাব পাস

তেলের জন্য সৌদির বিকল্প উৎস খুঁজছে ইউরোপের ক্রেতারা

মক্কা-মদিনায় হুথিদের হামলার নিন্দা ওআইসির

মক্কায় ড্রোন হামলার অভিযোগ অস্বীকার করল হুথি বিদ্রোহীরা

চীনের রপ্তানিনির্ভর মডেলের বিরুদ্ধে বাড়ছে প্রতিরোধ

একদিনে যুক্তরাষ্ট্রের ৩ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

ইসরাইলকে ২৮০ কোটি ডলারের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র