হোম > বিশ্ব

মিনেসোটার প্রথম নারী গভর্নর হচ্ছেন ডেমোক্র্যাট অ্যামি ক্লোবুচার

মার্কিন মধ্যবর্তী নির্বাচন

আমার দেশ অনলাইন

ছবি: এনবিসি নিউজ

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের গভর্নর নির্বাচনে জয় পেয়েছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী ও সিনেটর অ্যামি ক্লোবুচার। এনবিসি নিউজের পূর্বাভাস অনুযায়ী, রিপাবলিকান প্রার্থী লিসা ডেমুথকে হারিয়ে রাজ্যটির প্রথম নারী গভর্নর হতে যাচ্ছেন তিনি।

৬৬ বছর বয়সি ক্লোবুচারের এই জয়ের মধ্য দিয়ে মিনেসোটার গভর্নরের কার্যালয়ে ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণ অব্যাহত থাকছে। ২০০৬ সালের পর রাজ্যটিতে কোনো রিপাবলিকান গভর্নর নির্বাচিত হননি।

নির্বাচনি প্রচারে ক্লোবুচার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসননীতির বিরোধিতা এবং সরকারি অর্থের অপচয় ও জালিয়াতি বন্ধের অঙ্গীকার করেন। তিনি বলেন, ক্ষমতাবানদের বিরুদ্ধে অবস্থান নিতে এবং রাজ্যের স্বার্থ রক্ষায় তিনি পিছপা হবেন না।

২০০৬ সালে প্রথমবার সিনেটর নির্বাচিত হন ক্লোবুচার। পরে ২০১২, ২০১৮ ও ২০২৪ সালেও পুনর্নির্বাচিত হন তিনি। ২০২০ সালে ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট মনোনয়ন পাওয়ার লড়াইয়েও অংশ নিয়েছিলেন তিনি।

সূত্র: এনবিসি নিউজ

আরএ

ইতিহাস গড়ার পথে মুসলিম চিকিৎসক আল-সাইয়েদ

মিশিগানে নজির গড়লেন আল-সাইয়েদ, নিজেকে বিজয়ী দাবি

কংগ্রেসের নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা, এখন কী হবে ট্রাম্পের

নির্বাচিত নতুন কংগ্রেস সদস্যরা শপথ নেবেন ৩ জানুয়ারি

১০০ বছর পর কানসাসে প্রথম ডেমোক্র্যাট সিনেটর নির্বাচিত

ইসরাইলি কারাগারে ফিলিস্তিনি নেতা হাসান সালামেহকে ৯ বার গুলি

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে উভয় কক্ষেই ডেমোক্র্যাটদের ভূমিধস জয়

ইরান যুদ্ধের প্রভাবেই রিপাবলিকানদের হার, স্বীকার করলেন ট্রাম্প

ইরানে বড় ধরনের হামলার ইঙ্গিত দিলেন ট্রাম্প

কোনো অনুশোচনা নেই, সঠিক কাজটিই করেছিÑফল মেনে নিয়ে বললেন ট্রাম্প