হোম > বিশ্ব

ইরান দূতাবাসের সামরিক কর্মকর্তা-কর্মচারীদের অবাঞ্ছিত ঘোষণা কাতারের

আমার দেশ অনলাইন

কাতার ইরানের দূতাবাসের সামরিক, নিরাপত্তা সংলগ্ন কর্মকর্তা এবং তাদের কর্মীদের অবাঞ্ছিত ঘোষণা করেছে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, যাদের অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে, তাদের ২৪ ঘণ্টার মধ্যে কাতার ছাড়তে হবে। ইরান বারবার কাতারে হামলা চালানোয় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার সন্ধ্যায় এক বিবৃতিতে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইসলামিক প্রজাতন্ত্র ইরানের দূতাবাসে একটি আনুষ্ঠানিক স্মারকলিপি হস্তান্তর করা হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে যে, কাতার দূতাবাসের ইরানের দূতাবাসের সামরিক, নিরাপত্তা সংলগ্ন কর্মকর্তাদের এবং সেখাসে কর্মরতদের অবাঞ্ছিত ব্যক্তি হিসেবে গণ্য করছে।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রোটোকল বিভাগের পরিচালক ইব্রাহিম ইউসুফ ফাখরো এবং দেশটিতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত আলি সালেহ আবাদীর মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে এই ঘোষণা আসে।

মন্ত্রণালয় জোর দিয়ে জানায়, ‘ইরানের এই বৈরী মনোভাব অব্যাহত থাকলে, কাতার তার সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং জাতীয় স্বার্থ রক্ষার জন্য অতিরিক্ত ব্যবস্থা গ্রহণ করবে।’

সূত্র: আল–জাজিরা

ইউক্রেনকে ৬১০ কোটি ইউরোর নতুন প্রতিরক্ষা সহায়তা অনুমোদন ইইউর

ইরানভীতিকে কাজে লাগিয়ে আরব দেশগুলোর কোষাগার খালি করছে আমেরিকা

আগ্রাসী শর্তের ভিত্তিতে যুদ্ধের সমাপ্তি হতে দেবে না ইরান

অভ্যন্তরীণ দ্বন্দ্বে পতনের দ্বারপ্রান্তে ইসরাইল: সাবেক জেনারেল

ভারতে গোয়ালঘরে স্কুল দেখতে গিয়ে হামলার শিকার ককরোচ পার্টি

দিল্লিতে রেড অ্যালার্ট জারি, ফিরে গেল ১৫ বিমান

কথিত মাদক পাচারকারী নৌযানে মার্কিন হামলা, নিহত দুই

ইরান সফরে পাক সেনাপ্রধান, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক

হামলায় সহায়তা না করলে ভয় পাওয়ার কারণ নেই: তেহরান

হরমুজের নিরাপত্তাকে নতুন রূপ দিতে পারে ইরান-পাকিস্তান সংলাপ