হোম > বিশ্ব

থাইল্যান্ডের সাবেক রানির মৃত্যু

আতিকুর রহমান নগরী

থাইল্যান্ডের সাবেক রানি সিরিকিত। ছবি : সংগৃহীত

থাইল্যান্ডের সাবেক রানি ও বর্তমান রাজা মহা ভাজিরালংকর্নের মা সিরিকিত মারা গেছেন। গত শুক্রবার রাতে ৯৩ বছর বয়সী এই নারীর মৃত্যু হয়। দেশটির রাজপ্রাসাদ এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

সিরিকিত ছিলেন প্রয়াত রাজা ভূমিবল আদুল্যাদেজের স্ত্রী, যিনি থাইল্যান্ডের সবচেয়ে দীর্ঘ সময় রাজত্ব করা সম্রাট।

৬৬ বছরের বিবাহিত জীবনে রানি সিরিকিত ছিলেন একদিকে দেশের মমতাময়ী মাতৃমূর্তি, অন্যদিকে ফ্যাশনের প্রতীক। পশ্চিমা গণমাধ্যমে তাকে প্রায়ই সাবেক মার্কিন ফার্স্ট লেডি জ্যাকি কেনেডির সঙ্গে তুলনা করা হতো এবং বহুবার ম্যাগাজিনের প্রচ্ছদেও দেখা গেছে।

রাজপ্রাসাদ জানায়, ২০১৯ সাল থেকে হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় রানি সিরিকিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন, সম্প্রতি তিনি রক্ত সংক্রমণে আক্রান্ত হন। শুক্রবার তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং তিনি চুলালংকর্ন হাসপাতালে ৯৩ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

রাজা ভাজিরালংকর্ন রাজপরিবারের সদস্যদের এক বছরের শোক পালনের নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছে প্রাসাদ। সূত্র : এএফপি

আলোচনা থেকে ভ্যান্সকে সরানোর বিষয়টিকে কীভাবে দেখছে ইরান

নারীর প্রতি সহিংসতা বন্ধে সুইজারল্যান্ডে শত শত পুরুষের মিছিল

সৌদিতে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, বাহরাইনে সতর্কতা জারি

গাজা নিয়ে ইইউর বিবৃতিকে ‘ভারসাম্যহীন’ বলল ইসরাইল

নেতানিয়াহুর জাতীয় ঐক্যের প্রস্তাবকে ‘ভাঁওতাবাজি’ বললেন আইজেনকোট

ইসরাইলি হামলায় হামাসের জ্যেষ্ঠ কমান্ডার নিহত

গোপনে আরব দলগুলোর সহায়তা চেয়েছেন নেতানিয়াহু

২৪ ঘণ্টায় হরমুজে ৫ জাহাজে হামলা

মোসাদপ্রধানের যুক্তরাষ্ট্র সফর, ক্ষমতা ধরে রাখতে নেতানিয়াহুর শেষ চেষ্টা

গাজায় ৪৮ ঘণ্টায় ১৬ ফিলিস্তিনি নিহত