হোম > বিশ্ব

যুদ্ধবিরতি বাস্তবায়নে প্রস্ততি শুরু করেছে ইসরাইলি বাহিনী

আতিকুর রহমান নগরী

ফাইল ছবি

ইসরাইলি সেনাবাহিনী গাজা চুক্তি বাস্তবায়নে ‘অপারেশনাল প্রস্তুতি’শুরু করেছে। বৃহস্পতিবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে—রাজনৈতিক নেতৃত্বের নির্দেশনা এবং পরিস্থিতি মূল্যায়নের পরিপ্রেক্ষিতে চুক্তি বাস্তবায়নের জন্য তারা প্রস্তুতি শুরু করেছে।

সামরিক বিবৃতিতে টেলিগ্রামে বলা হয়েছে, এই প্রক্রিয়ার অংশ হিসেবে শিগগিরই সমন্বিত মোতায়েন লাইনে স্থানান্তরের জন্য প্রস্তুতি ও যুদ্ধ-প্রোটোকল তৈরি করা হচ্ছে।

বিবৃতিতে বলা হয়েছে—ইসরাইলি সৈন্যরা এখনো গাজা এলাকায় অবস্থান করছে এবং যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত।

এদিকে গাজা যুদ্ধ বন্ধ ও জিম্মি মুক্তির বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া ২০ দফা পরিকল্পনার প্রথম পর্যায় বাস্তবায়নে রাজি হয়েছে ইসরাইল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। বুধবার সামাজিকমাধ্যম এক্স হ্যান্ডেলে একথা জানান প্রেসিডেন্ট ট্রাম্প।

অন্যদিকে যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে জরুরি বৈঠকে বসছে ইসরাইল সরকার। কয়েকঘণ্টার পরই এই বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে। এ বৈঠকে যুদ্ধবিরতি চুক্তির ওপর ভোট হবে।

যুক্তরাষ্ট্রে আজও বাতিল ৪ হাজার ফ্লাইট, বিমানবন্দরে অপেক্ষায় যাত্রীরা

আলাস্কার গভর্নর নির্বাচিত ৩৭ বছরের জোনাথন, ২৮ বছর পর ডেমোক্র্যাটদের জয়

পেটের ক্ষুধায় কুকুরের মাংস ভক্ষণ ভারতীয় যুবকের

গাজায় বন্যায় ৪৬ হাজার পরিবার ক্ষতিগ্রস্ত, জরুরি ত্রাণ প্রবেশের দাবি ইইউর

২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ওকাসিও-কর্টেজকে প্রার্থী করার আহ্বান

ইউক্রেন যুদ্ধে অর্থের জোগান ইউরোপের, ইরান সংকটে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাড়ছে দূরত্ব

বাহরাইনে ইরানের ড্রোন হামলায় মার্কিন রাডার ধ্বংস

সোনিয়া গান্ধীকে নিয়ে আপত্তিকর মন্তব্য, কঙ্গনা রানাউতের বিরুদ্ধে মামলা

লন্ডনে প্যালেস্টাইন বুক অ্যাওয়ার্ড ২০২৬ ঘোষণা

যুদ্ধের পরেও ইরানের হাতে মজুত ২ হাজার ৫০০ ক্ষেপণাস্ত্র