হোম > বিশ্ব

৪ দেশের কারণে বাগরাম ঘাঁটি নিতে পারবেন না ট্রাম্প

আতিকুর রহমান নগরী

আফগানিস্তানে বিদেশি সামরিক ঘাঁটি পুনঃপ্রতিষ্ঠার বিরোধিতা করে রাশিয়া, চীন, ইরান ও পাকিস্তান একযোগে অবস্থান নিয়েছে। তারা আফগানিস্তানের সার্বভৌমত্ব ও আঞ্চলিক স্থিতিশীলতার প্রতি শ্রদ্ধা জানিয়ে বাগরামসহ কোনও বিদেশি ঘাঁটি পুনরায় চালু করা "আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্য সহায়ক নয়" বলে এক যৌথ বিবৃতিতে উল্লেখ করেছে।

রবিবার পাকিস্তানের প্রভাবশালী গণমাধ্যম ডন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

আফগানিস্তানের তালেবান সরকারও এই চার দেশের অবস্থানকে স্বাগত জানিয়ে বলেছে, তারা তাদের ভূখণ্ডকে অন্য কোনও দেশের বিরুদ্ধে ব্যবহার করতে দেবেন না এবং সন্ত্রাসী গোষ্ঠীর কার্যক্রম চলতে দেবে না।

উল্লেখ্য, সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তানের বাগরাম বিমানঘাঁটি ফের দখলে নেওয়ার চেষ্টা করেছিলেন। তবে তালেবান সরকার তার দাবি প্রত্যাখ্যান করেছে।

ট্রাম্পের বাগরাম বিমান ঘাঁটি ফেরত নেওয়ার পরিকল্পনা করলেও, এই চার দেশের কঠোর অবস্থানের কারণে তা বাস্তবায়ন কঠিন হয়ে পড়েছে।

চার দেশের যৌথ বিবৃতিতে আফগান কর্তৃপক্ষকে সন্ত্রাসবিরোধী কার্যক্রম বাস্তবায়ন, সন্ত্রাসী শিবির বন্ধ করা এবং বিদেশি সন্ত্রাসীদের সাথে সহযোগিতা রোধ করার আহ্বান জানানো হয়েছে। বিবৃতিতে ইসিল, আল কায়দা, টিটিপি, বিএলএসহ বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীকে আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তার জন্য হুমকি হিসেবে উল্লেখ করা হয়েছে।

ভারত সীমান্তে চীনের দিকে থেকে উড়ে এল বিমান, ২৫ মিনিট চক্কর

আইজেনকোটের সঙ্গে জাতীয় ঐক্যের সরকার গঠন করতে চান নেতানিয়াহু

গাজায় চরম প্রতিকূলতার মধ্যেও কোরআন হিফজ করায় সংবর্ধিত ১০০০ হাফেজ-হাফেজা

জনগণের জীবন-জীবিকার সুরক্ষাই এখন ইরানের মূল লড়াই: গালিবাফ

পরীক্ষায় এআই ব্যবহার করে সর্বোচ্চ নম্বর, পুলিশি জেরায় স্বীকারোক্তি

নোবেলজয়ী হয়েও যে কারণে বৈষম্যের শিকার ‘মুসলিম’ পদার্থবিজ্ঞানী

প্রযুক্তি প্রতিষ্ঠান মেটাকে ৮৮৭ মিলিয়ন ডলার জরিমানা ইতালির

ডিজিটাল অর্থনীতি চুক্তি সই আসিয়ানভুক্ত দেশগুলোর, কার্যকর ২০২৭ সালে

জাতিসংঘে যেভাবে পরবর্তী মহাসচিব নির্বাচিত হবেন

বিচারকদের ক্ষমতা কমাতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ট্রাম্প