হোম > বিশ্ব

লেবাননে হামলা বন্ধ না হলে কোনো চুক্তি নয়: আরাগচি

আমার দেশ অনলাইন

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি স্পষ্ট করে বলেছেন, তেহরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরোধ তখনই শেষ হবে, যখন লেবাননে হামলা বন্ধ হবে। আরব সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে আরাগচি বলেন, যেকোনো যুদ্ধবিরতি চুক্তিতে অবশ্যই লেবাননকে যুক্ত করতে হবে।

আরাগচি আরো বলেন, যুদ্ধ বন্ধের জন্য লেবানন থেকে ইসরাইলি বাহিনীকে প্রত্যাহার করতে হবে। মার্চের শুরু থেকে লেবাননে হামলা চালিয়ে আসছে ইসরাইল।

এদিকে, যুদ্ধবিরতি বাস্তবায়নে সম্মত হয়েছে ইসরাইল ও লেবানন। তবে এর জন্য হিজবুল্লাহর পক্ষ থেকে গোলাবর্ষণ ‘সম্পূর্ণ বন্ধ’ করতে হবে। এক যৌথ বিবৃতিতে এ কথা জানিয়েছে দুই পক্ষ।

ওয়াশিংটনে মার্কিন নেতৃত্বাধীন আলোচনার পর দুই রাষ্ট্র ‘পাইলট জোন’ তৈরি করতেও সম্মত হয়েছে। এসব এলাকায় লেবাননের সশস্ত্র বাহিনী এককভাবে নিরাপত্তা ও প্রশাসনিক নিয়ন্ত্রণ পরিচালনা করবে এবং কোনো অরাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠীর উপস্থিতি থাকবে না।

সূত্র: গালফ নিউজ

আরএ

লেবাননের সঙ্গে যুদ্ধবিরতি ‘অলীক কল্পনা’: ইসরাইলি মন্ত্রী

নিজেকে ‘জেমস বন্ড’ দাবি করে ট্রাম্পের পোস্ট

কেরালায় ‘ইসলাম-বান্ধব’ জিম নিয়ে ব্যাপক বিতর্ক

৮ হাজার কর্মকর্তাকে বরখাস্তের আদেশে স্বাক্ষর করলেন ট্রাম্প

অনিরাপদ খাবার খেয়ে বছরে ১৫ লাখ মানুষের মৃত্যু: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

শেয়ারবাজারে আসছে ইলন মাস্কের স্পেসএক্স

আলোচনা নিয়ে ইরান-যুক্তরাষ্ট্রের পরস্পরবিরোধী বক্তব্য

পারমাণবিক শক্তি ‘জ্যামিতিক হারে’ বাড়ানোর ঘোষণা কিম জং উনের

কুয়েত বিমানবন্দরে হামলার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান

ইসরাইলের কাছে কি পরমাণু অস্ত্র আছে, যা বললেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী