হোম > বিশ্ব

নেপালে আকস্মিক বন্যায় কৈলাসগামী ৪০০ তীর্থযাত্রী নিখোঁজ

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

চীনের তিব্বতে কৈলাস মানস সরোবরের উদ্দেশে যাত্রা করা প্রায় ৪০০ তীর্থযাত্রী নিখোঁজ রয়েছেন। বুধবার ভোরে আকস্মিক বন্যায় রসুয়া জেলার নেপাল-চীন সীমান্তবর্তী কয়েকটি গ্রাম প্লাবিত হয়। এরপর থেকে তীর্থযাত্রীদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না।

রাসুয়াগড়িতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েন তারা। কাঠমান্ডুভিত্তিক টাচ কৈলাস ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের ব্যবস্থাপনা পরিচালক বসু কুমার অধিকারী জানান, বুধবার সীমান্ত পার হওয়ার কথা ছিল মোট ৩৯০ জন তীর্থযাত্রীর। তাদের মধ্যে ৯৩ জন নেপালি নাগরিক।

বসু কুমার বলেন, ‘কয়েকজন ছাড়া বিকেল ৩টা পর্যন্ত আমরা বেশির ভাগ তীর্থযাত্রীর সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারিনি।’

তীর্থযাত্রীরা বিভিন্ন ট্রাভেল এজেন্সির মাধ্যমে যাত্রা করেছিলেন। এর মধ্যে সম্রাট ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের ৭১ জন, লিফ হলিডেজের ৫৫ জন, কাঠমাণ্ড হলিডেজের ১৭ জন, কৈলাশ জার্নির ৩১ জন, এক্সপ্লোর ভ্যাকেশনের সাতজন, ট্রেকার্স সোসাইটির ৯২ জন, রিচা ট্যুরসের ১২ জন, ফিশটেইল ট্যুর অ্যান্ড ট্রাভেলসের ২৭ জন, হিমালয়ান গ্লেসিয়ারের ৬২ জন এবং আলপাইন ইকো ট্রেকের ১৬ জন রয়েছেন।

ট্রেকিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব নেপালের সভাপতি সাগর পাণ্ডে বলেন, তীর্থযাত্রীদের সঙ্গে যোগাযোগ স্থাপন এবং তাদের পরিস্থিতি সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।

বুধবার ভোরে রসুয়া জেলায় আকস্মিক বন্যা আঘাত হানে। এতে রসুয়াগাড়ি এলাকার বিভিন্ন বসতি ও গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে তিব্বতের সঙ্গে যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ সীমান্ত সড়কে যান চলাচল ব্যাহত হয়েছে।

সূত্র: কাঠমান্ডু পোস্ট

আরএ

নেপাল-চীন সীমান্তে বন্যায় ১৫০০ নিখোঁজ, ৮০০ জনই বিদেশি

বিভাজনের রাজনীতি প্রত্যাখ্যান করছে বিশ্ববাসী

এই কঠিন সময়ে আপনারা একা নন, রাষ্ট্র আপনাদের পাশে আছে

তথ্যযুদ্ধের নতুন মাত্রা, এআইকে প্রভাবিত করার চেষ্টা ইসরাইলের

যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বিশ্বব্যবস্থার পরিবর্তন চায় কানাডা

নেপালে আকস্মিক বন্যার কারণ কী, এত পর্যটক কেন গিয়েছিলেন?

প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় নেপালের বন্যা

ইউরোপে গিয়ে কেন আমেরিকানদের ওজন কমে

ইউক্রেনের প্রতিরক্ষা জোরদারে জেলেনস্কির নতুন উদ্যোগ

ধ্বংসস্তূপের মধ্যে চাষাবাদ, গাজায় বাঁচার লড়াই কৃষকদের