হোম > বিশ্ব

ভারত-সমর্থিত গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি পাক সেনাবাহিনীর

আতিকুর রহমান নগরী

ভারতের সমর্থন ও পৃষ্ঠপোষকতায় গড়ে উঠা প্রক্সি (ছায়া) গোষ্ঠীগুলোর বিরুদ্ধে সব ধরনের ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে পাকিস্তান সেনাবাহিনীর শীর্ষ নেতৃত্ব। বৃহস্পতিবার পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।

জিও টিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, রাওয়ালপিন্ডিতে সেনাবাহিনী প্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনিরের সভাপতিত্বে অনুষ্ঠিত ২৭১তম কোর কমান্ডারদের সম্মেলনে (সিসিসি) বলা হয়, সম্প্রতি যুদ্ধক্ষেত্রে পরাজয়ের পর ভারত পাকিস্তানের বিরুদ্ধে তার কর্মকাণ্ড জোরদার করছে।

গত মে মাসে পাকিস্তান ও ভারতের মধ্যে যুদ্ধ শুরু হয়, যখন নয়াদিল্লি ইন্ডিয়ান ইলিগ্যালি অকুপায়েড জম্মু ও কাশ্মীরের পাহালগামে পর্যটকদের ওপর হামলার ঘটনায় ইসলামাবাদকে দায়ী করে হামলা চালায়। তবে পাকিস্তান সরকার এই অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করেছে।

উচ্চপর্যায়ের এই বৈঠকে সম্প্রতি ভারত-সমর্থিত ছায়া গোষ্ঠীগুলোর দ্বারা সংঘটিত সন্ত্রাসী হামলায় শহীদদের স্মরণে ফাতেহা পাঠ করা হয়।

আইএসপিআর জানায়, সন্ত্রাসী ছায়া গোষ্ঠীর বিরুদ্ধে সাম্প্রতিক সাফল্য মূল্যায়নের সময়, সম্মেলনে দৃঢ়ভাবে বলা হয়—আমাদের শহীদদের রক্ত বৃথা যাবে না এবং পাকিস্তানের জনগণের নিরাপত্তা ও সুরক্ষা সবসময় সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ অগ্রাধিকার থাকবে।

কুকুরের উৎপাতের প্রতিবাদে কর্মকর্তার টেবিলে ছেড়ে দিলেন বেওয়ারিশ কুকুর

তানজানিয়ার পতাকাবাহী জাহাজে রুশ হামলার অভিযোগ, ক্যাপ্টেন নিহত

ফিলিস্তিনে ঋণমুক্তির উদ্যোগ নেওয়া আলজাজিরার সাবেক সাংবাদিককে আটক করেছে ইসরাইল

অস্ট্রেলিয়ায় বিদেশি শিক্ষার্থীদের ভিসায় কড়াকড়ি, পরিবার নেওয়ার সুযোগ বন্ধ

স্ত্রী কুরেশির সঙ্গে থাকতে চান নওমুসলিম আয়ুশ, ব্যক্তিস্বাধীনতা দিতে বলল ভারতের আদালত

ইরানে যুক্তরাষ্ট্রের যুদ্ধাপরাধের প্রমাণ পেয়েছে জাতিসংঘ

ফিলিস্তিনিদের স্বাভাবিক জীবন ধ্বংসে পরিকল্পিত তৎপরতায় ইসরাইল: বি’তসেলেম

ভুটানে নির্বাচনি সহযোগিতা বাড়াচ্ছে ভারত

দিল্লির সঙ্গে সম্পর্কে বৃহত্তর জাতীয় স্বার্থকে প্রাধান্য দিচ্ছে ঢাকা

ফিলিস্তিনিদের উচ্ছেদে এআই প্রযুক্তি ব্যবহার করছে ইসরাইল