হোম > বিশ্ব

উত্তেজনা কমাতে সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে আলোচনা

আমার দেশ অনলাইন

কাবুল ও ইসলামাবাদের মধ্যে চলমান সংঘাত নিয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল-সৌদ। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।

আল-সৌদ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে এই অঞ্চলের উন্নয়ন এবং উত্তেজনা কমানোর উপায় নিয়ে কথা বলেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সরকারি অ্যাকাউন্টে বিবৃতিটি প্রকাশ করা হয়েছে।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বর্তমানে সরকারি সফরে সৌদি আরবে আছেন।

এদিকে, উত্তেজনা কমিয়ে শান্তি বজায় রাখতে আফগানিস্তান ও পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান সীমান্ত সংঘর্ষ ও সহিংসতা বেড়ে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি।

এ সময় গুতেরেস উভয় দেশকে আন্তর্জাতিক আইনের অধীনে তাদের বাধ্যবাধকতা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানান।

অন্যদিকে, পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে চলমান উত্তেজনা ও সংঘাত নিরসনে মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছে ইরান। শুক্রবার ভোরে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সামাজিক মাধ্যম এক্সে দেওয়া পোস্টে এ প্রস্তাব দেন।

আরএ

‘ভয়াবহ পরিস্থিতি’ বলছেন আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সাবেক দূত

আলোচনার মাধ্যমে পাকিস্তান-আফগানিস্তান সংকট নিরসনের আহ্বান চীনের

পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত ক্রসিংয়ে গুলির শব্দ, মর্টার হামলা

আফগানিস্তান ও পাকিস্তানকে যুদ্ধ বন্ধের আহ্বান রাশিয়ার

সাহসের সঙ্গে আগ্রাসনের জবাব দেবে আফগানিস্তান: হামিদ কারজাই

পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের প্রচলিত যুদ্ধের সম্ভাবনা কতটুকু

কাবুলের পরিবেশ আপাতত শান্ত, জানালেন বাসিন্দারা

পাকিস্তান-আফগানিস্তান সংঘাতের মাঝে থাকা ডুরান্ড লাইন নিয়ে বিতর্ক কেন

পাকিস্তানে হামলায় ৫৫ সেনা নিহত হওয়ার দাবি আফগানিস্তানের

পাকিস্তানের বিরুদ্ধে শরণার্থী শিবিরে হামলার অভিযোগ আফগানিস্তানের