হোম > বিশ্ব

‘ট্রাম্পকে খুশি করতে প্রস্তাব লেখে না ইরান’

আমার দেশ অনলাইন

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাবের জবাব দিয়েছে ইরান। তবে তা প্রত্যাখ্যান করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে নিজেদের জবাব দিয়েছিল তেহরান। আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম একটি নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, তেহরানের দেওয়া জবাবে ‘ইরানি জাতির মৌলিক অধিকারের ওপর জোর দেওয়া হয়েছে’।

সূত্রটি জানায়, এই প্রতিক্রিয়ায় ওয়াশিংটনের আগের পরিকল্পনা প্রত্যাখ্যান করা হয়েছে। ওই পরিকল্পনাকে ট্রাম্পের অতিরিক্ত দাবির কাছে আত্মসমর্পণে বাধ্য করার একটি প্রচেষ্টা হিসেবে বিবেচনা করেছিল তেহরান।

সূত্রটি আরো জানায়, ‘ইরানে কেউ ট্রাম্পকে খুশি করার জন্য পরিকল্পনা লেখে না। আলোচক দল শুধু ইরানি জাতির অধিকারের জন্যই কাজ করে। এতে ট্রাম্প অখুশি হলে সেটাই আসলে ভালো।’

তিনি আরো বলেন, ‘ট্রাম্প বাস্তবতাকে পছন্দ করেন না; এ কারণেই তিনি ইরানের কাছে ক্রমাগত হেরে যাচ্ছেন।’

সূত্র: আলজাজিরা

আরএ

ফরাসি নানকে হামলা, ‘মানসিক অসুস্থ’ বলে ইহুদি বসতি স্থাপনকারীকে দায়মুক্তি

পশ্চিম তীরে সহিংসতা ও গণগ্রেপ্তার বন্ধে নেতানিয়াহুকে মার্কিন সিনেটরদের কড়া বার্তা

ভারতের বিদ্রোহী ২০ তৃণমূল এমপিকে শোকজ

শিশুদের ক্ষতির অভিযোগ নিষ্পত্তিতে ১৮০০ কোটি ডলার দেবে মেটা

ট্রাম্পের ছেলেকে হত্যার হুমকি দিয়ে ইরানের ভিডিও, সতর্ক মার্কিন সিক্রেট সার্ভিস

নেপালে আকস্মিক পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৯৫, নিখোঁজ ৫০০

ইসরাইলের সামরিক শিল্পে সাইবার হামলা, অচল নোভামিল

সুখী দেশের তালিকায় ফিনল্যান্ড যে কারণে বারবার শীর্ষে

হরমুজে অস্থায়ী নৌপথ খুলতে সম্মত ইরান-ওমান

বিজেপির মুসলিমবিরোধী রাজনীতির শিকার জ্যোতিনগর কলোনি, পানি নেই এক মাস ধরে