হোম > বিশ্ব

বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

আমার দেশ অনলাইন

প্রতীকী ছবি

ওমান উপকূলের কাছে হরমুজ প্রণালির অদূরে একটি পণ্যবাহী জাহাজে অজ্ঞাত উৎস থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতের পরও আন্তর্জাতিক বাজারে তেলের দাম ২ শতাংশ কমেছে। একই সাথে চলতি সপ্তাহে তেলের দাম বড় ধরনের পতনের দিকে এগিয়ে যাচ্ছে।

বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

শুক্রবার গ্রিনিচ মান সময় ভোর ৪টা ২১ মিনিটের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ১ ডলার ৪৭ সেন্ট বা ১ দশমিক ৯৫ শতাংশ কমে ৭৩ ডলার ৭৯ সেন্টে নেমে এসেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ব্যারেল প্রতি ১ ডলার ৪৪ সেন্ট বা ২ শতাংশ কমে ৭০ ডলার ৪৮ সেন্ট হয়েছে। চলতি সপ্তাহে উভয় জ্বালানি তেলের দাম প্রায় ৮ শতাংশ কমতে যাচ্ছে।

এলএসইজি-এর শিপিং তথ্য অনুযায়ী, বিশ্বের অন্যতম শীর্ষ তেল শোধনকারী প্রতিষ্ঠান 'সৌদি আরামকো' দীর্ঘ প্রায় চার মাস বন্ধ থাকার পর শুক্রবার পারস্য উপসাগরের রাস তানুরা টার্মিনালে আবার তেলবোঝাইয়ের কাজ শুরু করেছে।

তথ্যে দেখা গেছে, দুটি বিশালাকার ক্রুড ক্যারিয়ার (ভিএলসিসি) টার্মিনালটি থেকে তেল বোঝাই করছে এবং আরেকটি জাহাজ কাছেই অপেক্ষা করছে। এই ধরনের প্রতিটি জাহাজের ২০ লাখ ব্যারেল তেল বহনের সক্ষমতা রয়েছে।

জ্বালানি বাজার বিশ্লেষণকারী প্রতিষ্ঠান 'স্পার্টা কমোডিটিজ'-এর জ্যেষ্ঠ বিশ্লেষক জুন গোহ বলেন, ‘হরমুজ প্রণালি দিয়ে তেলের সরবরাহ বৃদ্ধি এবং চীনের বাজারে এখনো তেলের চাহিদা না বাড়ায় বাজারে এই দরপতন দেখা গেছে।’

এর আগে গত বৃহস্পতিবার ওমান উপকূলে একটি অজ্ঞাত গোলার আঘাতে একটি পণ্যবাহী জাহাজ ক্ষতিগ্রস্ত হওয়ার পর তেলের দাম ২ শতাংশের বেশি বেড়েছিল। ওই হামলার পর জাতিসংঘের সামুদ্রিক সংস্থা তাদের স্বেচ্ছামূলক উদ্ধার অভিযান স্থগিত করে।

দু’জন মার্কিন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, জাহাজটি প্রণালি পার হওয়ার চেষ্টা করার সময় ইরান সেটির ওপর গুলি চালায়।

অন্যদিকে ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, হরমুজ প্রণালির নির্ধারিত রুটের বাইরে দিয়ে চলাচলকারী জাহাজের নিরাপত্তার কোনো গ্যারান্টি দেওয়া হবে না।

গত ফেব্রুয়ারি মাসে ইরানের সাথে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ শুরু হওয়ার পর চলতি সপ্তাহে হরমুজ প্রণালি দিয়ে তেল সরবরাহ সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। মূলত যুদ্ধবিরতি চুক্তির পর সমুদ্রপথটি পুনরায় খুলে দেওয়া এবং এটি কত দিন খোলা থাকবে তা নিয়ে উদ্বেগের কারণে ব্যবসায়ীরা দ্রুত জাহাজ পারাপার করছেন। তবে বর্তমান জাহাজ চলাচল গত ২৮ ফেব্রুয়ারির যুদ্ধ শুরুর আগের তুলনায় অনেক কম। যুদ্ধ শুরুর আগে এই প্রণালি দিয়ে প্রতিদিন গড়ে ১২৫টি জাহাজ চলাচল করত।

ডাচ বহুজাতিক ব্যাংক 'আইএনজি'-এর বিশ্লেষকেরা এক নোটে জানিয়েছেন, বর্তমানের এই বৃদ্ধি মূলত আগে পারস্য উপসাগরে আটকে পড়া জাহাজগুলো চলে যাওয়ার কারণে হচ্ছে। উপসাগরের ভেতরে নতুন জাহাজের প্রবেশ এখনো অনেক কম। আটকে পড়া জাহাজগুলো বের হয়ে গেলে এই সরবরাহ আবার কমে যেতে পারে।

এদিকে গত বৃহস্পতিবার ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পও তেলের বাজারে কিছুটা উদ্বেগ তৈরি করেছে। দেশটির বিশাল তেল, গ্যাস ও শোধনাগার অবকাঠামো নিয়ে প্রাথমিক মূল্যায়নে দেখা গেছে, ক্ষয়ক্ষতির পরিমাণ খুবই সীমিত। কারণ ভেনেজুয়েলার প্রধান তেল উৎপাদনকারী অঞ্চল, শোধনাগার, পাইপলাইন এবং টার্মিনালগুলো ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা থেকে অনেক দূরে অবস্থিত। তবে বিদ্যুৎ সংকটের কারণে দেশটিতে ভূমিকম্পের আগের দৈনিক প্রায় ১২ লাখ ব্যারেল তেল উৎপাদনের ধারা বজায় রাখা সম্ভব হবে কি-না, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন সংশ্লিষ্ট সূত্রগুলো।

সূত্র: রয়টার্স

এএম

আবারও ৫.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

ধর্মীয় উগ্রতা নয়, ১৪০০ বছরের আইনি ভিত্তিতে চলে ইরান

মধ্যপ্রাচ্যে সামরিক ঘাঁটি নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন পরিকল্পনা

ইরানের পক্ষে যুদ্ধে নামতে প্রস্তুত ছিল তুরস্ক, দাবি ট্রাম্পের

জব্দকৃত অর্থের ব্যবহার নিয়ে ট্রাম্পের বক্তব্য নাকচ ইরানের

ফিলিস্তিনপন্থিদের বিজয়ে স্পষ্ট ইসরাইলের সঙ্গে ডেমোক্র্যাটদের দূরত্ব

লেবানন, গাজা ও সিরিয়া থেকে সরবে না ইসরাইলি বাহিনী: নেতানিয়াহু

যুক্তরাষ্ট্রে হাইতি ও সিরিয়ার অভিবাসীদের আইনি সুরক্ষা বাতিল

আজাদ কাশ্মীর নিয়ে ভুয়া সংবাদ প্রকাশের নিন্দা পাকিস্তানের

হরমুজে ইরানের ড্রোন হামলা, আটকে পড়া নাবিকদের উদ্ধার অভিযান স্থগিত