হোম > বিশ্ব

১৬ বছরের নিচে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নিষিদ্ধ করল যে দেশ

আতিকুর রহমান নগরী

বর্তমান বিশ্বের প্রথম দেশ হিসেবে অস্ট্রেলিয়া তাদের ১৬ বছরের কম বয়সী শিশু-কিশোরদের জন্য ফেসবুক, এক্স, টিকটক, ইউটিউবসহ সব ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নিষিদ্ধ করে আইন করেছে।

মঙ্গলবার থেকে আইনটি কার্যকর হয়েছে।

শিশু-কিশোরদের সামাজিক মাধ্যমের ক্ষতিকর প্রভাব থেকে দূরে রাখার ক্ষেত্রে নেওয়া এই পদক্ষেপ আগামীতে অন্যদেশের জন্য 'অনুসরণীয়' হয়ে থাকবে বলে মনে করছে দেশটির সরকার।

যদিও নতুন এই আইনের সমালোচনা করছে প্রযুক্তি কোম্পানিগুলো। কেননা, আইনটি কার্যকর করার দায়িত্ব প্রযুক্তি কোম্পানিগুলোর ওপর বর্তাবে।

এই আইন কার্যকর হওয়ার ফলে এখন থেকে ১৬ বছরের কম বয়সীদের সামাজিক মাধ্যম ব্যবহার রোধ করতে "যুক্তিসঙ্গত পদক্ষেপ" নিতে ব্যর্থ হলে সামাজিক মাধ্যম কোম্পানিকে সাড়ে ৪৯ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার বা ৩৩ মিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত জরিমানা করা হতে পারে।

সূত্র: বিবিসি

নিষেধাজ্ঞা এড়াতে রাশিয়ার জ্বালানি তথ্য প্রকাশে কড়াকড়ি পুতিনের

কাতারের মধ্যস্থতায় আলোচনা, ‘আশা করছি মঙ্গলবার মার্কিন জবাব পাব’: আরাগচি

ইসরাইলের সিদ্ধান্তের প্রতিবাদ, রাষ্ট্রদূতকে তলব নেদারল্যান্ডসের

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা ইরানের অবস্থানকে দুর্বল করবে: ইরানি আইনপ্রণেতা

জরিমানা-নিষেধাজ্ঞার পরও ফিলিস্তিনি শিশুদের স্মরণে অটল এনএফএল খেলোয়াড়

‘ইরান যুদ্ধ নিয়ে মধ্যস্থতাকারীদের সঙ্গে কথা বলেছে যুক্তরাষ্ট্র’

গাজা পুনর্গঠন ও ফিলিস্তিনের অধিকারের প্রতি সমর্থন শ্রীলঙ্কার

ইরানকে নিষেধাজ্ঞায় ছাড় দিতে ট্রাম্পের যে শর্ত

সৌদিতে বাংলাদেশিদের জন্য কনস্যুলেটের জরুরি সতর্কবার্তা

মামলা ধামাচাপা দিতে ২ কোটি টাকা ঘুষ দাবি, পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার