হোম > বিশ্ব

ইরানের জেনারেল সাদমানিকে হত্যার দাবি ইসরাইলের

আতিকুর রহমান নগরী

ছবি সংগৃহীত

ইরানের অভিজাত রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) এর খাতাম আল–আনবিয়া সদর দপ্তরের প্রধান আলী সাদমানিকে হত্যার দাবি করেছে ইসরাইলি সেনাবাহিনী। আজ মঙ্গলবার ইসরাইলের হামলায় সাদমানি নিহত হন বলে জানায় জেরুজালেম পোস্ট।

এরআগে গত শুক্রবার তার পূর্বসূরী গোলাম আলী রশিদকে হত্যা করে ইসরাইল। সাদমানিকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছিল।

ইসরাইল বলছে, খাতাম আল-আম্বিয়া প্রধান হিসেবে সাদমানি ছিলেন ইরানের ‘যুদ্ধকালীন চিফ অব স্টাফ, সবচেয়ে জেষ্ঠ্য সামরিক কমান্ডার এবং ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী খামেনির ঘনিষ্ঠ ব্যক্তি।’

এ বিষয়ে তাৎক্ষণিকভাবে ইরানের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানা যায়নি।

এরআগে, ইসরাইলের হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি, রেভ্যুলেশনারি গার্ড এর কমান্ডার হোসেইন সালামিসহ বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা এবং অন্তত ছয় জন পরমাণু বিজ্ঞানীর মৃত্যুর খবর নিশ্চিত করে ইরান।

আজ মঙ্গলবার ৫ম দিনের মতো ইরান-ইসরাইল যুদ্ধ চলছে।

আরএ

যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসায় বসছে বাড়তি ফি, বিপর্যয়ে পড়বে ভারতীয়রা

শিক্ষার্থীদের জন্য স্কুলে মোবাইল নিষিদ্ধ করলেন ম্যাক্রোঁ

মধ্যপ্রাচ্য সংকটের কূটনৈতিক সমাধানের আহ্বান শি জিনপিংয়ের

সৌদি তেলবাহী ট্যাংকারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতিদের

ইউরোপীয় দুই আইনপ্রণেতাকে দেশে ঢুকতে দিল না ইসরাইল

সিরিয়ার আসাদপন্থি ‘ব্যারেল বোমা মুফতি’ খ্যাত হাসুনের যাবজ্জীবন কারাদণ্ড

যুদ্ধবিরতির মাঝেই গাজায় হামাস যোদ্ধাকে হত্যার দাবি ইসরাইলের

২০ বছর আগে পদাবনতি, গ্রহের মর্যাদা আবার কি ফিরে পাবে প্লুটো

‘বিশ্বাসঘাতকতা’ করেছে বিজেপি সরকার, ফের রাস্তায় নামার ঘোষণা ককরোচদের

৪৫ ট্যাংকারকে কালো তালিকাভুক্ত করল ইরান