হোম > বিশ্ব

মালয়েশিয়ায় ট্রাম্প বিরোধী বিক্ষোভ, গ্রেপ্তার ৫০

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফরকে ঘিরে মালেয়েশিয়ায় বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ট্রাম্প বিরোধী মোটরসাইকেল র‌্যালি থেকে প্রায় ৫০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। খবর ফ্রি মালয়েশিয়া টুডের।

শনিবার রাত ১০টার দিকে বিক্ষোভকারীরা মার্কিন দূতাবাসের পাশ দিয়ে মোটরসাইকেল র‌্যালি করে। বিক্ষোভে অংশগ্রহণকারীদের মধ্যে কেই কেউ ফিলিস্তিনের পতাকা বহন করেন। ইসরাইলের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কের সমালোচনা করে স্লোগান দেন বিক্ষোভকারীরা।

এছাড়াও বিক্ষোভকারীরা ‘মালয়েশিয়া জেগে ওঠো’, ‘ডোনাল্ড ট্রাম্পকে তাড়িয়ে দাও’ এ ধরনের স্লোগান দেন।

মার্কিন দূতাবাস থেকে প্রায় ১০০ মিটার দূরে মেনারা তাবুং হাজির সামনের সড়কের চেকপয়েন্ট থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পাশাপাশি তাদের মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।

এর আগের দিন, প্রায় ৭০০ মানুষ মার্কিন দূতাবাসের বাইরে ট্রাম্প বিরোধী সমাবেশ করেন।

গত ২৭শে সেপ্টেম্বর, প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ট্রাম্পকে শীর্ষ সম্মেলনে যোগদানের আমন্ত্রণ জানানোর সিদ্ধান্তকে সমর্থন দেন। তিনি জানান, ফিলিস্তিনের বিষয়ে কূটনৈতিকভাবে উদ্বেগ প্রকাশ করবে করবে মালয়েশিয়া।

ট্রাম্পের বিরুদ্ধে আম্পাং পার্ক এমআরটি স্টেশনের কাছে ডাক দেয়া বিক্ষোভ বাতিল করতে আয়োজকদের প্রতি আহ্বান জানিয়েছে পুলিশ।

আরএ

ইরাকে আর্থিক সহায়তা স্থগিত করছে যুক্তরাষ্ট্র, নেপথ্যে কী

মধ্যপ্রাচ্যে তেল উৎপাদন কেন্দ্রগুলোতে হামলার হুমকি ইরানের

মুখরক্ষা করতে হরমুজ বন্ধ রেখেছে ইরান: ট্রাম্প

লেবাননের ভূখণ্ড থেকে ইসরাইলি সেনা প্রত্যাহারের আহ্বান ম্যাক্রোঁর

ইরানে হামলায় ক্ষতিগ্রস্ত ১,৩০০ স্কুলের অধিকাংশের মেরামত সম্পন্ন

জ্বালানি সংকট মোকাবিলায় ‘জাহাজ চলাচল’ ছাড়ের মেয়াদ বাড়াবেন ট্রাম্প

ইরানের ড্রোন কীভাবে বিশ্বে ক্ষমতার ধারণা বদলে দিয়েছে

হরমুজে বাংলাদেশি জাহাজ অতিক্রমে সহযোগিতার আশ্বাস ইরানের

যুদ্ধ‌বির‌তির মেয়াদ বৃদ্ধিকে স্বাগত জানালেন জাতিসংঘ মহাসচিব

ট্রাম্পকে ধন্যবাদ জানালেন শেহবাজ শরিফ