হোম > বিশ্ব

ওয়াংচুক বাংলাদেশ এসেছিলেন, রয়েছে পাকিস্তান সংশ্লিষ্টতা: দাবি লাদাখ পুলিশের

আতিকুর রহমান নগরী

ছবি: এনডিটিভি

ভারতের সমাজকর্মী ও লাদাখের রাজ্য মর্যাদা আন্দোলনের নেতা সোনম ওয়াংচুকের পাকিস্তানের সঙ্গে যোগাযোগ রয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার এমনটাই জানিয়েছেন লাদাখ পুলিশের ডিজি এসডি সিংহ জামওয়াল। ওয়াংচুক বাংলাদেশ সফর করেছেন বলেও জানান তিনি। খবর আনন্দবাজারের।

সম্প্রতি পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে একজন গ্রেপ্তার হন। ডিজি জানান, ওই ব্যক্তি ওয়াংচুকের বিভিন্ন বিক্ষোভ কর্মসূচির ভিডিয়ো সীমান্তের ওপারে পাঠাতেন।

লাদাখের রাজ্য স্বীকৃতির দাবিতে বিক্ষোভের জেরে গত বুধবার অশান্ত হয়ে ওঠে লাদাখ। সহিংসতায় চারজনের মৃত্যু হয়। ওই ঘটনার পরে শুক্রবার ওয়াংচুককে গ্রেপ্তার করে লাদাখ পুলিশ। তার বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়। বর্তমানে রাজস্থানের জোধপুরের একটি জেলে রাখা হয়েছে ওয়াংচুককে।

‘থ্রি ইডিয়টস’ সিনেমায় আমির খানের ‘র‌্যাঞ্চো’ চরিত্রটি বানানো হয়েছিল পরিবেশকর্মী ওয়াংচুকের আদলেই। তার গ্রেপ্তার প্রসঙ্গে শনিবার লাদাখ পুলিশের ডিজি বলেন, ‘তদন্তে ওয়াংচুকের বিরুদ্ধে যা পাওয়া গেছে, তা এখনই প্রকাশ্যে আনা যাবে না। তদন্ত প্রক্রিয়া এখনো চলছে।’

বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইন (এফসিআরএ) লঙ্ঘনের অভিযোগ উঠেছে লাদাখের এই পরিবেশকর্মীর বিরুদ্ধে। সেটিরও তদন্ত চলছে।

ডিজি বলেন, ‘আমাদের হাতে একজন ‘পাকিস্তানি ইন্টেলিজেন্স অপারেটিভ’ (পিআইও) ধরা পড়েছেন। তিনি ওয়াংচুকের বিভিন্ন বিক্ষোভের ভিডিয়ো সীমান্তের ওপারে পাঠাতেন।’

এক পাকিস্তানি সংবাদমাধ্যমের অনুষ্ঠানে তার যোগ দেয়া এবং বাংলাদেশ সফরের কথাও উল্লেখ করেন লাদাখ পুলিশের ডিজি। ওয়াংচুকের বেশ কিছু বিদেশ সফরকে ‘সন্দেহজনক’ বলে অভিহিত করেন তিনি।

লাদাখকে রাজ্যের স্বীকৃতির দাবিতে দীর্ঘদিন ধরে লড়াই করছেন ইঞ্জিনিয়ার, গবেষক, সমাজকর্মী ওয়াংচুক।

আরএ

প্রযুক্তি প্রতিষ্ঠান মেটাকে ৮৮৭ মিলিয়ন ডলার জরিমানা ইতালির

ডিজিটাল অর্থনীতি চুক্তি সই আসিয়ানভুক্ত দেশগুলোর, কার্যকর ২০২৭ সালে

জাতিসংঘে যেভাবে পরবর্তী মহাসচিব নির্বাচিত হবেন

বিচারকদের ক্ষমতা কমাতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ট্রাম্প

তেল পাচারের অভিযোগে ইরাকের ৯ নিরাপত্তা কর্মকর্তা বরখাস্ত

যুদ্ধ নয়, শান্তিও নয়—এমন পরিস্থিতিতে থাকতে রাজি নয় ইরান

কৃষ্ণসাগরে ড্রোন হামলায় ২ বাণিজ্যিক জাহাজে আগুন

জেলেনস্কিকে ডনবাসের বিনিময়ে ন্যাটো সদস্যপদের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রে আজও বাতিল ৪ হাজার ফ্লাইট, বিমানবন্দরে অপেক্ষায় যাত্রীরা

আলাস্কার গভর্নর নির্বাচিত ৩৭ বছরের জোনাথন, ২৮ বছর পর ডেমোক্র্যাটদের জয়